গাজীপুর প্রতিনিধি

বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণসহ ২১ দফা দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন দুই ওষুধ কারখানার শ্রমিকরা। শনিবার (৩১ আগস্ট) ভোর ৫টা থেকে এপেক্স ফার্মাসিউটিক্যাল লিমিটেডের শ্রমিকরা হরিণহাটি এলাকায় কর্মবিরতি দিয়ে মহাসড়ক অবরোধ করেন।
একই সময়ে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের শ্রমিকরাও বোর্ডঘর এলাকায় বিক্ষোভে অংশ নেন। শ্রমিকরা জানান, অন্যান্য শিল্প কারখানায় বেতন বৃদ্ধি হলেও ওষুধ কারখানায় তা না হওয়ায় তাদের আন্দোলনে নামতে হয়েছে।
তারা অভিযোগ করেন, ন্যায্য দাবি তুললেই কোম্পানির কর্মকর্তারা চাকরিচ্যুতির হুমকি দেন। এর প্রতিবাদে তারা মহাসড়কে অবস্থান নেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে না ফেরার ঘোষণা দেন।
মহাসড়ক অবরোধের ফলে ঢাকা-টাঙ্গাইল রুটে যানজট সৃষ্টি হয়। উত্তরের বিভিন্ন জেলা থেকে ঢাকাগামী দূরপাল্লার যানবাহন, আন্তঃজেলা পরিবহন ও পণ্যবাহী যান আটকা পড়ে। এতে পথচারী ও যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ খান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশ মাঠে কাজ করছে। প্রায় সাড়ে নয়টার দিকে সেনাবাহিনী ও বিজিবি ঘটনাস্থলে উপস্থিত হয়। তাদের প্রচেষ্টায় এবং শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সাড়ে চার ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী।
৬ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৬ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
৬ ঘণ্টা আগে
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের অভিযোগ, নিরাপত্তার কারণ দেখিয়ে ছাত্রীদের জন্য রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত যে ‘সান্ধ্য আইন’ চালু রয়েছে, তা অনেক ক্ষেত্রে হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে। দূরপাল্লার যাত্রা শেষে রাতে হলে ফিরলে গেটে অপেক্ষা করা, জরুরি প্রয়োজনে বাইরে যাওয়া কিংবা চিকিৎসার প্রয়োজনে বের হওয়ার
৬ ঘণ্টা আগে