প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকাসহ দেশের ২০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয় ঢাকা—রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অফিসের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

চৈত্রের শেষভাগ থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে কালবৈশাখীর তাণ্ডব। আবহওয়ার পূর্বাভাস বলছে, আজও দেশের চার বিভাগে কালবৈশাখী আঘাত হানতে পারে। এ ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার।
৪ ঘণ্টা আগে
আগামী ১২ মে এ নির্বাচন হওয়ার কথা রয়েছে। সংসদে সংরক্ষিত নারী হিসেবে সংসদ সদস্য হবেন মোট ৫০ জন। এর মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট আসন পাবে ৩৬টি, জামায়াতে ইসলামীর নেতৃত্বে বিরোধী দলীয় জোট পাবে ১৩টি আসন। ছয়জন স্বতন্ত্র প্রার্থীর জোটের জন্য বরাদ্দ দেওয়া হবে একটি আসন।
৪ ঘণ্টা আগে
দেশে জ্বালানি তেলের ব্যবহার নিয়ন্ত্রণ ও ফিলিং স্টেশনে শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে চালু হচ্ছে নতুন ‘ফুয়েল পাস’ ব্যবস্থা। সরকার ইতোমধ্যে একটি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ চালু করেছে। পরীক্ষামূলকভাবে ঢাকার দুটি ফিলিং স্টেশনে কার্যক্রম শুরু হয়েছে। এতে নিবন্ধনকারীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।
১৫ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীচর এলাকায় ১৬ বছর আগে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিতের উদ্দেশ্যে সাত বছরের এক শিশুর অঙ্গহানি করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তিন আসামিকে আমৃত্যু এবং বয়স বিবেচনায় দুজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪।
১৫ ঘণ্টা আগে