নির্বাচন ও গণভোট ঘিরে মার্কিন নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১৪: ০১
ছবি: সংগৃহীত

আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে এক বার্তায় দূতাবাস জানায়, নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থি হামলার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে জনসমাগম ও ভোটকেন্দ্রের মতো স্পর্শকাতর এলাকাগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাসের ওয়েবসাইটের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ও ফেসবুকে এ সতর্কবার্তা প্রকাশ করা হয়।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে একযোগে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সময়ে রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থিদের হামলার আশঙ্কা রয়েছে। বিশেষ করে জনসমাবেশ, ভোটকেন্দ্র ও ধর্মীয় স্থানগুলো লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের রাজনৈতিক বিক্ষোভ বা সমাবেশ এড়িয়ে চলতে এবং যেকোনো বড় জনসমাগমের আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।

এর আগে, গত বছরের ১৫ ডিসেম্বর বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচল নিয়ে সতর্কতা জারি করেছিল দূতাবাসটি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১২ আগস্ট সূর্যগ্রহণ— কোথাও দেখা যাবে পূর্ণগ্রাস, কোথাও আংশিক

বিশ্বের কিছু অংশে আগামীকাল বুধবার (১২ আগস্ট) সূর্যগ্রহণ দেখা যাবে। কোথাও এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসেবে দেখা যাবে। পূর্ণগ্রাসের এই অবস্থা আড়াই মিনিটেরও কম সময় স্থায়ী হবে। আবার কোনো কোনো অঞ্চলে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ।

৩ ঘণ্টা আগে

‘পুরো সক্ষমতায় ফেরাতে’ ফের বন্ধ হবে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল

দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় টার্মিনালটির কার্যক্রম আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘এর একটি অংশ এখন চালু রয়েছে। তবে অন্য অংশটি এখনও পুরোপুরি সচল হয়নি। দ্বিতীয় অংশটি সচল করতে গেলে বর্তমানে চলমান অংশটিও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।’

৩ ঘণ্টা আগে

শেয়ার কেলেঙ্কারি: সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ অক্টোবর

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে গেছে। আগামী ২৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।

৪ ঘণ্টা আগে

বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: শামা ওবায়েদ

সোমবার (১১ আগস্ট) সকালে সিঙ্গাপুরের একটি হোটেলে বাংলাদেশ চেম্বার অব সিঙ্গাপুর আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।

৫ ঘণ্টা আগে