টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে আগুন লেগে হেলাল মিয়া নামে এক দিনমজুরের বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে পরিবার নিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন হেলাল মিয়া।
বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত গভীর রাতে মির্জাপুরের বাওয়ার কুমারজানী পূর্ব গ্রামে এ ঘটনা ঘটে। হেলাল মিয়া বাওয়ার কুমারজানী পূর্ব গ্রামের মৃত আব্দুল কাদের মিয়ার ছেলে। আগুনে অন্তত তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে হেলাল মিয়ার থাকার ঘরের উত্তর পাশের কোনায় হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। মুহূর্তের মধ্যে আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। তাদের চিৎকার শুনে আশপাশের মানুষ গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান।

বৃহস্পতিবার গভীর রাতে আগুন লাগলে ঘরে থাকা কিছুই বাঁচাতে পারেননি দিনমজুর হেলাল মিয়া। ছবি: রাজনীতি ডটকম
ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন। কিন্তু ততক্ষণে হেলাল মিয়ার বসতঘর ও ঘরে থাকা ধান-চাল, একটি ছাগল ও আববাবপত্রসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার নূরে আলম সিদ্দিকী বলেন, রান্না করার চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘর ও ঘরে থাকা সবকিছু পুড়ে গেছে। তবে আগুন যেন প্রতিবেশীদের ঘরবাড়িতে না ছড়ায়, সেটি নিশ্চিত করতে পেরেছে ফায়ার সার্ভিস।
দিনমজুর হেলাল মিয়ার এভাবে গৃহহীন হয়ে পড়ায় দুঃখপ্রকাশ করেছেন স্থানীয়রাও। তারা সমাজের বিত্তবানসহ সরকারকেও হেলাল মিয়ার সহায়তায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

মহেশখালীর বিকল হয়ে যাওয়া এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল পুরোপুরি সচল হতে আরও দুয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তবে আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
৬ ঘণ্টা আগে
নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়া বিজয়ী ও অংশগ্রহণকারী সব ক্ষুদে ক্রীড়াবিদকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
৬ ঘণ্টা আগে
সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শিল্পায়নের মূল ভিত্তি হলো শক্তিশালী আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিনিয়োগকারীরা তাদের পুঁজি খাটাতে চান নিরাপদ ও অনুকূল পরিবেশে। যদি জানমালের নিরাপত্তা নিয়ে সামান্যতম শঙ্কাও থাকে, তবে বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, দেশীয় উদ্যোক্তারাও বিনিয
৮ ঘণ্টা আগে