গাজীপুরে রেল ক্রসিংয়ের ওপর ট্রাক

ঢাকা-রাজশাহী ট্রেন চলাচল বন্ধ

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাখালি রেল ক্রসিংয়ের ওপর একটি ট্রাক আটকে পড়ায় ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ সোমবার (১৪ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সোনাখালি রেল ক্রসিংয়ে একটি পণ্যবোঝাই ট্রাক হঠাৎ আটকে পড়ে। এ ঘটনার পর টাঙ্গাইলের মির্জাপুর রেলস্টেশনে সিরাজগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেন আটকে পড়ে। এতে ঢাকার সঙ্গে রাজশাহীর ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে রেলপথের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ট্রাকটি থেকে মাল খালাস করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

জয়দেবপুর রেলওয়ে জংশনের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাদির উজ-জামান জানান, রেল ক্রসিংয়ে আটকে পড়া ট্রাকটির কারণে ঢাকা-রাজশাহী রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দ্রুত ট্রাকটি সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এরপরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

২ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৩ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে
Advertisement