মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস শুরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্তের ভয়াবহতা কাটিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ধীরে ধীরে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হচ্ছে। ১২ দিনের ছুটি ও দুই দিনের গ্রুপ কাউন্সেলিং শেষে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে।

আজ (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে তাদের পাঠদান শুরু হয়।

কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ্ বুলবুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথম দুই দিন দোয়া মাহফিল, মানসিক প্রশমন ও কাউন্সেলিং সেশন আয়োজন করা হয়। আজ থেকে ধাপে ধাপে নিয়মিত ক্লাস চালু হচ্ছে। পাশাপাশি আগামী তিন মাস মনোসামাজিক কাউন্সেলিং চলবে।

অধ্যক্ষ মো. জিয়াউল আলম বলেন, শিক্ষার্থীদের মানসিকভাবে শক্তিশালী করা এখন আমাদের প্রধান লক্ষ্য। কাউকে জোর করে আনা হয়নি, অভিভাবকদের মতামতের ভিত্তিতেই ধীরে ধীরে ক্লাস শুরু করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার দিন সরাসরি দেখেছেন এমন শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের মানসিক চাপ বেশি ছিল। তাদের জন্য বিশেষ কাউন্সেলিং সেশন দেওয়া হচ্ছে, প্রয়োজনে একাধিক সেশনেরও ব্যবস্থা করা হবে।

এদিকে কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল (অব.) নুরুন নবী জানান, যারা এখনো ট্রমায় আছে, তারা চাইলে অন্য কোনো শাখায় কিংবা প্রতিষ্ঠানেও স্থানান্তর হতে পারবে।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনে আপাতত কোনো শিক্ষা কার্যক্রম চালানো হবে না জানিয়ে তিনি বলেন, সরকার এরইমধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। তারাই সিদ্ধান্ত নেবে ক্ষতিগ্রস্ত ভবনের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই ভয়াবহ বিমান দুর্ঘটনার পর তিন দফায় ছুটি ঘোষণা করে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কলেজটি ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্যাকেটবন্দি চিকিৎসা সরঞ্জাম যাচ্ছে ভাঙারির দোকানে— অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, বিগত সরকারের সময় ‘পরিকল্পনা ছাড়াই’ আমদানি করা চিকিৎসা যন্ত্রপাতি প্যাকেটবন্দি অবস্থায় ভাঙারির দোকানে যাচ্ছে।

১৬ ঘণ্টা আগে

বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেপ্তার ৩৩ হাজার, বেশিরভাগ মাদক মামলায়

গত আড়াই মাস ধরে চালানো ‘বিশেষ অভিযানে’ ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। এর মধ্যে মাদক-সংক্রান্ত মামলাতেই গ্রেপ্তার হয়েছেন ২০ হাজারের বেশি। আজ সোমবার পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৭ ঘণ্টা আগে

রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস ৪ দিনের রিমান্ডে

গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন আজ সোমবার এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কবীর হোসেন।

১৭ ঘণ্টা আগে

ভেজাল ওষুধ ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতি, সংসদে স্বাস্থ্যমন্ত্রী

তিনি বলেন, নকল ও ভেজাল ওষুধের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় দেশব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

১৭ ঘণ্টা আগে