‘হায় হোসেন’ মাতমে রাজধানীতে তাজিয়া মিছিল শুরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১২: ৩০

পবিত্র আশুরা উপলক্ষ্যে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে রাজধানীতে তাজিয়া মিছিল শুরু করেছে শিয়া সম্প্রদায়। হাজারও মানুষের অংশগ্রহণে পুরান ঢাকা থেকে শুরু হওয়া মিছিলটি বকশীবাজার, আজিমপুর, নিউ মার্কেট হয়ে ধানমন্ডি গিয়ে শেষ হবে।

রোববার (৬ জুলাই) সকাল ১০টার দিকে পুরান ঢাকার হোসেনি দালান থেকে বের হওয়া এই মিছিলে শিয়া সম্প্রদায়ের হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন। খালি পায়ে, বুক চাপড়ে ‘হায় হোসেন, হায় হোসেন’শোকের মাতমে এই মিছিল শুরু হয়।

মিছিলে লম্বা বাঁশের মাথায় বিভিন্ন ধরণের পতাকা হাতে নিয়ে অংশ নেন অনেকে। কারো কারো মাথায় কালো পট্টি, আবার কারো হাতে ঝালর দেওয়া লাল, কালো, সোনালি রঙের ঝাণ্ডাও দেখা যায়।

মিছিলকারীরা কারবালার স্মরণে ইমাম হোসেন (রা.) এর প্রতীকী একটি কফিনও বহন করে। মিছিলের সামনে ইমাম হাসান (রা.) ও ইমাম হোসেন (রা.) এর দুটি প্রতীকী ঘোড়াও ছিল।

মিছিলে কালো পোশাক পরিহিত নানা বয়সী মানুষজন অংশ নিয়ে ‘হায় হোসেন, হায় হোসেন’বলে শোকের মাতম তুলেছেন।

এদিকে, মিছিলটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।

এর আগে, দিবসটি নির্বিঘ্নে পালন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানানো হয়। সুষ্ঠুভাবে তাজিয়া মিছিল সম্পন্ন করতে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠিজাতীয় অস্ত্র বহন নিষিদ্ধ করেছে ডিএমপি ও সিএমপি। একই সঙ্গে আতশবাজি ও পটকা ফোটানোও নিষিদ্ধ করা হয়। এই আদেশ তাজিয়া মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত বলবত থাকবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৩ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৩ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে
Advertisement