ডেস্ক, রাজনীতি ডটকম

চার দিনের সফরে বাংলাদেশে এসে পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব অ্যানোনিও গুতেরেস। এরই মধ্যে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারেও পৌঁছে গেছেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরই জাতিসংঘ মহাসচিব তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে কর্মরদনের ছবি পোস্ট করে লিখেছেন, বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘ পাশেই থাকবে।
শুক্রবার (১৪ মার্চ) সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গা সংকট ও অন্তর্বর্তী সরকারের অধীন বাংলাদেশকে এগিয়ে নেওয়াসহ নানা বিষয়ে আলোচনা করেন তারা।
I thank @ChiefAdviserGoB Muhammad Yunus, the interim government and the people of Bangladesh for their warm welcome.
— António Guterres (@antonioguterres) March 14, 2025
As the country undergoes important reforms and transitions, you can count on the @UN to help build a sustainable and equitable future for all. pic.twitter.com/paBI2T1rFJ
সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ওই বৈঠক শেষে এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) জাতিসংঘ মহাসচিব গুতেরেস লিখেছেন, উষ্ণ অভ্যর্থনার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাই।
বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় জানিয়ে জাতিসংঘ মহাসচিব লিখেছেন, বাংলাদেশ যখন গুরুত্বপূর্ণ সংস্কার ও পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে, এমন সময়ে টেকসই ও সবার জন্য সমতাভিত্তিক একটি ভবিষ্যতের জন্য জাতিসংঘের ওপর ভরসা রাখতে পারেন।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একই বিমানে কক্সবাজারের পথে রওয়ানা দেন। দুপুর ১টার দিকে বিমানটি কক্সবাজারে অবতরণ করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা বীরপ্রতীক ফারুক ই আজম বিমানবন্দরে তাদের স্বাগত জানান।
বিমানবন্দর থেকে জাতিসংঘ মহাসচিব সরাসরি উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে চলে গেছেন। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন। পরে সন্ধ্যায় প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন। প্রধান উপদেষ্টাও অন্যান্য কর্মসূচি শেষে ইফতারে যোগ দেবেন জাতিসংঘ মহাসচিবের সঙ্গে।
অ্যান্তোনিও গুতেরেসের এটি দ্বিতীয় বাংলাদেশ সফর। সাত বছর আগে তিনি একবার বাংলাদেশে এসেছিলেন। গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) তিনি চার দিনের সফরে ঢাকা পৌঁছেছেন। এ দিন বিকেলে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

অবস্থান সম্পর্কে ফাতিমা তাসনিম জুমা বলেন, জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যা তদন্তের দাবিতে যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ ও শহীদের স্ত্রী। সরকার, প্রশাসন ও রাজনৈতিক দল সবাইকে সর্বাত্মক সহযোগিতা করছে ইনকিলাব মঞ্চ। কিন্তু, ইনকিলাবকে সহযোগিতার বেলায় সবাই হাত গুটিয়েছে বারবার।
১২ ঘণ্টা আগে
সিআইডি প্রধান বলেন, নির্বাচনী দায়িত্ব সিআইডিসহ সমগ্র বাংলাদেশ পুলিশের জন্য একটি পবিত্র আমানত। এই দায়িত্ব পালনে নিরপেক্ষতা, সততা ও পেশাদারত্ব অক্ষুণ্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব। মাঠপর্যায়ে দায়িত্ব পালনের জন্য সিআইডির সব সদস্যকে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ইতোমধ্যে করণীয় ও বর্জনীয় বিষয়ে বিশেষ
১২ ঘণ্টা আগে
তিনি আরও জানান, এই সময়ে মোট ১১৬টি অধ্যাদেশ জারি করা হয়েছে। এর মধ্যে ১৬টি প্রক্রিয়াধীন রয়েছে এবং ৩টি নীতিগতভাবে অনুমোদিত। এ ছাড়া, নীতি, নীতিমালা, কর্মকৌশল ও কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত ৩০টি নীতিমূলক দলিল প্রণয়ন করা হয়েছে। এর মধ্যে ১৬টি স্বাক্ষরিত বা অনুমোদিত এবং ১৪টি বাস্তবায়নের অধীনে রয়েছে।
১২ ঘণ্টা আগে
সংবিধান অনুযায়ী, সাধারণত আগের সংসদের স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। তবে চব্বিশের গণঅভ্যুত্থানের পর গত ২ সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে থাকলেও তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি।
১২ ঘণ্টা আগে