বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ আখ্যা দিলেন রাবি শিক্ষক

ডেস্ক, রাজনীতি ডটকম
বেগম রোকেয়া ও রাবি শিক্ষক খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান। ছবি: সংগৃহীত

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়াকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান। বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ আখ্যা দিয়েছেন তিনি।

একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের এমন মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস তথা বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়েছেন মাহমুদুল হাসান। তাতে লিখেছেন, ‘আজ মুরতাদ-কাফির বেগম রোকেয়ার জন্মদিন।’

এ নিয়ে সমালোচনা হলে খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান জানান, তিনি সাজিদ হাসান নামের একজনের পোস্ট শেয়ার করে ক্যাপশনে ওই কথাগুলো লিখেছেন। তার দাবি, ওই স্ট্যাটাস পড়ে মনে হয়েছে বেগম রোকেয়া ইসলামবিদ্বেষী ছিলেন। সাজিদ হাসানের পোস্টের পুরো লেখাটা পড়লে বেগম রোকেয়ার সেই পরিচয় এসে যায়।

বেগম রোকেয়াকে নিয়ে এমন বিরূপ মন্তব্যের কারণ হিসেবে মাহমুদুল হাসান প্রথমে সাজিদ হাসানের ওই পোস্টটি পড়ার পরামর্শ দেন এবং বলেন, ‘পোস্টের লেখাগুলো ভেরিফিকেশনের জন্য বড় আলেমের কাছে যেতে হবে। আলেমের কাছে গেলেই বুঝবেন তিনি কাফের বা মুরতাদ ছিলেন কি না।’

মাহমুদুল হাসানের কথা অনুযায়ী সাজিদ হাসান নামের ওই ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায়, সেখানে বেগম রোকেয়ার রচনাবলি থেকে ইসলাম সম্পর্কিত বিভিন্ন অংশ খণ্ডিতভাবে তুলে ধরা হয়েছে। নেটিজেনরা বলছেন, এতে অনেক ক্ষেত্রেই বক্তব্যগুলোর অর্থ বদলে গেছে। আর এরকম পোস্টই শেয়ার করে বিরূপ মন্তব্য করেছেন ওই রাবি শিক্ষক।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, ‘এটা তার ব্যক্তিগত অভিমত। এটা অনেকের ভালো লাগবে না। আমি ব্যক্তিগতভাবে এটা এন্ডোর্স (সমর্থন) করি না।’

শিক্ষকের এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পরমা পারমিতা। তিনি বলেন, ‘বেগম রোকেয়া ছিলেন উপমহাদেশের নারী শিক্ষা ও মানবিক মূল্যবোধের অন্যতম পথিকৃৎ। তিনি কখনোই ধর্মবিদ্বেষী ছিলেন না; বরং অন্ধ কুসংস্কার, বৈষম্য ও অজ্ঞতার বিরুদ্ধে লড়াই করেছেন, যা ইসলামসহ সব ধর্মই সমর্থন করে।’

পরমা পারমিতা আরও বলেন, ‘কোনো ব্যক্তিকে এভাবে ধর্মীয় ট্যাগ দেওয়া শুধু অসম্মানজনক নয়, অন্যায়। ভিন্নমত বা প্রগতিশীল চিন্তাকে অপমান করে নয়, যুক্তি ও ইতিহাস বুঝে আলোচনা করাই সভ্যতার লক্ষণ। বেগম রোকেয়ার জন্মদিনে তাকে হেয় করার চেষ্টা তার বিশাল অবদানকে ছোট করতে পারে না; বরং আমাদের নিজেদের সংকীর্ণ মানসিকতার পরিচয়ই প্রকাশ পায়।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১৬ মার্চ খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে; কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থান সৃষ্টি করবে। একইসঙ্গে ভূ-উপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূ-গর্ভস্থ পানির ওপর নির্ভরতা হ্রাস পাবে; যার ফলে খরা, বন্যা ও জলাবদ্ধতা হ্রাসে সহায়ক হবে।

২ ঘণ্টা আগে

ঢাকায় বজ্রসহ শিলাবৃষ্টি

বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল জানায়, বৃষ্টিবলয় ‘গোধূলি’র প্রভাবে দেশের প্রায় ৪০-৫০ শতাংশ এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই আংশিক বৃষ্টিবলয়টি মূলত দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বেশি প্রভাব ফেলবে।

৩ ঘণ্টা আগে

মেধাকে প্রাধান্য দিতে হবে, তদবিরকে প্রশ্রয় দেওয়া হবে না: ফখরুল

চাকরির বাজারকে 'অসম্ভব' আখ্যা দিয়ে তিনি বলেন, 'তরুণদের আত্মকর্মসংস্থান তৈরির জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।' এ সময় নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় ও ফোরলেন মহাসড়ক নির্মাণসহ নানা অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল।

৩ ঘণ্টা আগে

আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে

উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে দেশের বাইরে নেওয়ার মতো না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৩ ঘণ্টা আগে