প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৩০ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় কুমার বিশ্বাস আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষও ১০ দিনের রিমান্ড চায়। তবে এদিন তার পক্ষে কোনও আইনজীবী ছিলেন না।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নূরের আদালত আসামির পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে, সোমবার ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে হেফাজতে নেয় পুলিশ। এরপর গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে ঢাকা সফরে এসেছেন ব্রিটিশ বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন। আজ সোমবার (৬ এপ্রিল) থেকে তার সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে। ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
সরকারি দল তাদের আলোচলায় বলছে, তারা জুলাই সনদের পক্ষেই আছে, যা সংবিধান সংশোধনের মাধ্যমেই বাস্তবায়ন করতে হবে। অন্যদিকে বিরোধী দল বলেছে, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের কাঠামো অনুযায়ীই এটি বাস্তবায়ন করতে হবে।
১ ঘণ্টা আগে
দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৩ এপ্রিল ‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
১৪ ঘণ্টা আগে