কাকরাইল গির্জায় হামলা, গেটে হাতবোমা বিস্ফোরণ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
কাকরাইল চার্চে শুক্রবার হাতবোমা হামলার ঘটনা ঘটে। ইনসেটেচ চার্চের গেটে বোমা বিস্ফোরণের চিহ্ন। ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে অবস্থিত সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চে হামলার ঘটনা ঘটেছে। এ সময় চার্চের গেটে একটি হাতবোমা বিস্ফোরিত হয়েছে। আরও একটি হাতবোমা সেখান থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে গির্জার ফটকের স্টিলের পাতে বিস্ফোরিত হয় বোমাটি। অবিস্ফোরিত অবস্থায় অন্য হাতবোমাটি পাওয়া গেছে গির্জার ভেতরে। আজ শনিবার (৮ নভেম্বর) চার্চের প্রাঙ্গণে একটি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম জানান, গির্জা লক্ষ্য করে কে বা কারা দুটি হাতবোমা ছুড়ে মেরেছিল। এর মধ্যে একটি হাতবোমা বিস্ফোরিত হয়, অন্যটি অবিষ্ফোরিত অবস্থায় ছিল।

এর আগে গত অক্টোবর মাসে তেজগাঁওয়ের হলি রোজারি চার্চেও বোমা হামলার ঘটনা ঘটে। সে হামলায় জড়িতদের এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম ও তথ্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়।

১২ ঘণ্টা আগে

অন্তর্বর্তী সরকারের ১ বছরে ঘুস লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি

২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে এক বছরে বিভিন্ন সেবা খাতে মোট ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা ঘুস লেনদেন হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

১২ ঘণ্টা আগে

শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুক্রবার

চীন সফরের শেষ দিন শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপলে’ এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

১৩ ঘণ্টা আগে

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৯ মৃত্যু

দেশের হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে। তবে এ সময় কারও শরীরে হামের সংক্রমণ নিশ্চিতভাবে শনাক্ত হয়নি।

১৩ ঘণ্টা আগে