প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি: মঈন খান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করে এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, বিএনপি সব সময় আইনের শাসনে বিশ্বাসী। তাই সবাইকে নিয়ে রাজনীতি করতে চায়। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষা করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি সব সময় বহুদলীয় গণতন্ত্র ও সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে। তাই দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।

মঈন খান অভিযোগ করে বলেন, গত ফ্যাসিস্ট সরকারের আমলে জনগণের ওপর একদলীয় শাসন ও প্রতিহিংসার রাজনীতি চাপিয়ে দেওয়া হয়েছিল, যা থেকে দেশ আজ মুক্ত।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জবি শিক্ষককে হত্যার হুমকি: গ্রেপ্তার মাহিম কারাগারে

আদালত সূত্রে জানা গেছে, আজ মাহিমকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

৬ ঘণ্টা আগে

হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল ৪ দিনের রিমান্ডে

শুক্রবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

৭ ঘণ্টা আগে

ভারত মহাসাগর সম্মেলনে যোগ দিতে পোর্ট লুইসে পররাষ্ট্রমন্ত্রী

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের (২০২৬-২৭) সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার সমর্থন আদায়ে ঢাকা এই প্ল্যাটফর্ম কাজে লাগাতে চায়।

৭ ঘণ্টা আগে

সংসদে 'জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন' বিল পাশ

মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনসহ গণঅভ্যুত্থানের মর্ম ও আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে এ বিল উত্থাপন করেন। এ সংক্রান্ত ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে আনা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন- ২০

৮ ঘণ্টা আগে