গ্লোবাল এনআরবি অ্যাওয়ার্ড পেলেন ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খাঁন

বিজ্ঞপ্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন ‘গ্লোবাল এনআরবি অ্যাওয়ার্ডস-২০২৫’-এ ‘লাইফটাইম এক্সিলেন্স ইন ইসলামী ব্যাংকিং লিডারশিপ অ্যাওয়ার্ড’ লাভ করেছেন।

ইসলামী ব্যাংকিং খাতে অসামান্য অবদান এবং দীর্ঘদিনের গতিশীল নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক সংস্থা ‘এনআরবি ওয়ার্ল্ড’ তাকে এই বিশেষ সম্মাননা প্রদান করে।

আন্তর্জাতিক প্রবাসী দিবস উপলক্ষে গত ৩০ ডিসেম্বর রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। মো. ওমর ফারুক খাঁন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের কাছ থেকে এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

এনআরবি ওয়ার্ল্ড-এর প্রতিষ্ঠাতা এনামুল হক এনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্বের প্রায় ২৫টি দেশ থেকে আসা প্রবাসী উদ্যোক্তা, শিল্পপতি, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কৃতি প্রবাসী চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী ও আইটি পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাবি ছাত্রীদের বহিরাগতদের কটূক্তি, প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়ন নেতাকর্মীর ওপর হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তিন ছাত্রীকে কটূক্তির অভিযোগ উঠেছে কয়েকজন বহিরাগত ব্যক্তির বিরুদ্ধে। কটূক্তির প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতাকর্মীর ওপর হামলারও অভিযোগ করেছে সংগঠনটি। এতে ছাত্র ইউনিয়নের তিন নেতা আহত হয়েছেন। তাদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার ও ঢা

৫ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিকাণ্ড: বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের দুঃখ প্রকাশ

সচিবালয়ে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার এম সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রীর তারেক রহমান যেন ভারত সফরে যান এ বিষয়টি অবগত করেছেন ভারতীয় হাইকমিশনার।

৬ ঘণ্টা আগে

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: লিজহোল্ডার আবু জাফর গ্রেপ্তার

আবু জাফর জোড়াসাঁকোর বাসিন্দা। বুধবার রাতে এন্টালি মার্কেট এলাকা থেকে তাকে আটক করে লালবাজারের গোয়েন্দা শাখা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার দেখানো হয়। পাশাপাশি, আরও দু’জনকে আটক করা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও জানা গেছে, তাদের মধ্যে একজন ‘যাপন’ নামের একটি হ

৬ ঘণ্টা আগে

ডেপুটি স্পিকারই শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতিকে

মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো মতামতে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী স্পিকারের দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামালই রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন। আইন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের উভয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত ১৩ আগস্ট আইন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো মতামতে সংবিধানের সংশ্লিষ্ট বিধান ব্

৬ ঘণ্টা আগে