প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপু জামিনে মুক্তি পেয়েছেন। প্রায় পাঁচ বছর সাত মাস পর কারাগার থেকে মুক্ত হন তিনি।
মঙ্গলবার (৬ আগস্ট) রাত ৮টার দিকে কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান বলে জানিয়েছেন তার আইনজীবী। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
মিয়া নুরুদ্দিন অপুর আইনজীবী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাসুদ আহমেদ তালুকদার বলেন, দুটি মামলায় আমরা জামিন চেয়ে আবেদন করেছিলাম। শুনানি শেষে ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল ও ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক তার জামিন মঞ্জুর করেছেন। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তিনি মুক্তি পান।
মিয়া নুর উদ্দিন আহমেদ অপু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন। ২০১৮ সালের ২৪ ডিসেম্বর নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি হামলার শিকার হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। ওই বছরের ৪ জানুয়ারি রাজধানীর হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করেন র্যাব-১ এর সদস্যরা।
অর্থপাচার ও সন্ত্রাসবিরোধী আইনে অপুর বিরুদ্ধে মামলা হয়। মামলায় তার বিরুদ্ধে ৮ কোটি টাকা ও ১০ কোটি টাকার বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধারের অভিযোগ আনা হয়। এই টাকা দিয়ে নির্বাচনকে প্রভাবিত করার ষড়যন্ত্র হয়েছিল বলেও অভিযোগ আনা হয়েছে।
এর আগে ২০১৯ সালের ১০ জানুয়ারি ঢাকার আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ১৭ জানুয়ারি রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এ মামলার তদন্ত শেষে তার বিরুদ্ধে পৃথক দুটি আইনে চার্জশিট দেয় পুলিশ। যার মধ্যে ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে একটি এবং ঢাকার বিশেষ জজ আদালত-১০ এ আরেকটি মামলা বিচারাধীন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মাদরাসাটি প্রত্যন্ত চলনবিল অঞ্চলে ও উপজেলা সদর থেকে ৮/৯ কিলোমিটার দূরে হওয়ায় এখানকার অনেক শিক্ষক ভাঙ্গুড়া উপজেলা সদরে বসবাস করেন। ফলে মাদরাসায় শিক্ষকদের উপস্থিতি নিয়মিত নয়। এসব কারণে মাদরাসায় নেই কাঙ্ক্ষিত শিক্ষার্থীও। দাখিল পরীক্ষায় ফলাফল বিপর্যয়ও ধারাবাহিকভাবে চলে আসছে।
১০ ঘণ্টা আগে
আগের বছরগুলোর মতো এ বছরের এসএসসি পরীক্ষাতেও ক্যাডেট কলেজগুলো ঈর্ষণীয় ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এবার ১২টি ক্যাডেট কলেজ থেকে মোট ৬১৮ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিল, যাদের সবাই পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬০৭ জন, যা মোট পরীক্ষার্থীর ৯৮ দশমিক ২২ শতাংশ।
১১ ঘণ্টা আগে
সভার কার্যবিবরণী থেকে জানা যায়, এনটিআরসিএ চেয়ারম্যান তার সংস্থার কার্যক্রম সম্পর্কে সভাকে অবহিত করেন। পরে সিদ্ধান্ত হয়, ২০১৫ সালের পরিপত্র অনুযায়ী এনটিআরসিএ যে শিক্ষক নিয়োগের সুপারিশ করে আসছে গত ১১ বছর ধরে, সে কার্যক্রম বন্ধ থাকবে। এনটিআরসিএ কেবল ২০০৫ সালের মূল আইন অনুযায়ী নিবন্ধন ও প্রত্যয়নের কাজ ক
১২ ঘণ্টা আগে
এক মাস পর সে মামলাতেও জামিন পেলেন সাবেক এই প্রধান বিচারপতি। ফলে তার মুক্তিতে বাধা নেই বললেও পুলিশ আবার নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তারের আবেদন জানাবে কি না, তা নিয়ে সংশয় জানিয়েছেন আইনজীবীরা।
১৩ ঘণ্টা আগে