আইপিএল: শেষ দুই ম্যাচে খেলার অনুমতি পেল মুস্তাফিজ

ডেস্ক, রাজনীতি ডটকম

দিল্লি ক্যাপিটালস (ডিসি) মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে। অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের পরিবর্তে দিল্লি যাচ্ছেন তিনি। তবে জাতীয় দলের ম্যাচ থাকায় দিল্লির বাকি সব ম্যাচে খেলার অনুমতি পাচ্ছেন না কাটার মাস্টার মুস্তাফিজ। তাকে শেষ দুই ম্যাচে খেলার ছাড়পত্র দিচ্ছে বিসিবি।

বোর্ড পরিচালক ইফতেখার আহমেদ মিঠু বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে বলেন, ‘সে এরই মধ্যে জাতীয় দলের হয়ে খেলতে সংযুক্ত আরব আমিরাতে আছে। বোর্ডের নিয়ম অনুযায়ী, কেউ জাতীয় দলে থাকলে তাকে ছাড়পত্র দেওয়া হয় না। সে সিরিজ শেষ করে বাকি ম্যাচ খেলার ছাড়পত্র পাবে।’

বাংলাদেশ আগামী ১৭ ও ১৯ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। অন্য দিকে আইপিএলে দিল্লির ১৮ মে ম্যাচ আছে। যেটা মুস্তাফিজ খেলতে পারবেন না। তবে ২১মে মুম্বাই ইন্ডিয়ান্স ও ২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে পারবেন তিনি।

দিল্লি আইপিএলের পয়েন্ট টেবিলে পাঁচে আছে। যার অর্থ তাদের প্লে অফে খেলার সুযোগ আছে তাদের। ২৯ ও ৩০ মে এবং ১ জুন হবে প্লে অফের তিন ম্যাচ। দিল্লি প্লে অফে গেলে মুস্তাফিজ সেখানে খেলার ছাড়পত্র পাবেন কিনা তা নিশ্চিত নয়। কারণ ২৭ মে থেকে আবার বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ আছে। মুস্তাফিজকে ওই সফরের দলে রাখা হতে পারে।

মুস্তাফিজের পুরো মৌসুমের বেতন ধরা হয়েছে ৬ কোটি রুপি। যেহেতু তিনি প্রাথমিকভাবে দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। ওই দুই ম্যাচ থেকে প্রায় সাড়ে ৮৫ লাখ রুপি পাবেন তিনি। যা প্রায় ১ কোটি ২০ লাখ টাকার সমান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চুক্তিতে চার মন্ত্রণালয়ে সচিব নিয়োগ দিল সরকার

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী উক্ত কর্মকর্তাদের অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ১ (এক) বছর মেয়াদে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

৮ ঘণ্টা আগে

প্রবাসী ভোটারের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির

চিঠিতে বলা হয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সকল পর্যায়ের কর্মকর্তাগণ নিরলস পরিশ্রম করেছেন। এ পরিশ্রমের ফলেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য হয়েছে। মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচার

৯ ঘণ্টা আগে

প্রতীক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন হবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

১০ ঘণ্টা আগে

মেধাভিত্তিক জাতি গঠনে পরীক্ষার সিস্টেমে পরিবর্তন আনতে হবে : শিক্ষামন্ত্রী

মন্ত্রী বলেন, পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের যথাযথভাবে বডি সার্চ নিশ্চিত করতে হবে এবং শিক্ষকদের সক্রিয় ভূমিকার মাধ্যমে নকল প্রতিরোধ জোরদার করতে হবে।

১২ ঘণ্টা আগে