প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজার থেকে হাঁটতে শুরু করেছিলেন। ৮৪ দিন শেষে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় জায়গা করে নিলেন তিনি। সপ্তম বাংলাদেশি হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় পৌঁছালেন ইকরামুল হাসান শাকিল।
তার ফেসবুক পেজের তথ্য বলছে, সোমবার (১৯ মে) নেপালের স্থানীয় সময় ভোরে শাকিল এভারেস্টের শীর্ষে আরোহণ করেন।
ইকরামুল হাসানের নেপালি ট্রাভেল এজেন্সি ‘এইটকে এক্সপেডিশনস’ জানিয়েছে, সোমবার সকাল সাড়ে ৬টায় শাকিলসহ মোট ১৫ জন পর্বতারোহী এভারেস্টের চুড়ায় আরোহণ করেন। তারা সবাই সুস্থ আছেন। আজই (সোমবার) তাদের ক্যাম্প-২-এ নেমে আসার পরিকল্পনা রয়েছে।
শাকিলের এভারেস্ট যাত্রার বিশেষ দিক হলো— তিনি কক্সবাজারের ইনানী সৈকত এলাকা থেকে শুরু করে এভারেস্টের চূড়া পর্যন্ত পুরোটা পথ অতিক্রম করেছেন হেঁটে। গত ২৫ ফেব্রুয়ারি শুরু করে তার এই যাত্রা শেষ হলো ৮৪তম দিনে।
১৯৯০ সালে অস্ট্রেলিয়ান পর্বতারোহী টিম ম্যাকার্টনি-স্নেপ প্রথম ব্যক্তি হিসেবে সমুদ্রপৃষ্ঠ থেকে এভারেস্টের চূড়া পর্যন্ত হেঁটে যাওয়ার নজির স্থাপন করেন। সমুদ্রপৃষ্ঠ থেকে এভারেস্টের চূড়ায় হেঁটে যাওয়ার এই যাত্রাকে বলা হয় ‘সি টু সামিট’।
যাত্রা শুরুর পর ফেনী, কুমিল্লা ও মুন্সীগঞ্জ হয়ে ঢাকায় প্রবেশ করে গত ৯ মার্চ সংবাদ সম্মেলন করেছিলেন শাকিল। ওই দিন তিনি জানান, ৯০ দিনে তিনি তার ‘সি টু সামিট’ যাত্রা সম্পন্ন করতে চান। যাত্রাপথে বাংলাদেশ, ভারত ও নেপালের ওপর দিয়ে প্রায় ১৩০০ কিলোমিটার দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দেওয়ার লক্ষ্যের কথাও জানান তিনি।
ম্যাকার্টনি ১৯৯০ সালে ভারতের গঙ্গা সাগর থেকে শুরু করেছিলেন এভারেস্টের পথে পদযাত্রা। তিন মাসেরও বেশি সময় লেগেছিলতার। শাকিল টিম ম্যাকার্টনির চেয়েও বেশ কয়েকদিন কম সময় নিয়েই শেষ করলেন এভারেস্ট জয়ের মিশন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠিন আইনি ব্যবস্থা নেয়া হবে।’ এসময় তিনি কেন্দ্র সচিবদের ফোন নম্বর ট্র্যাকিংয়ের আওতায় আনার কথাও জানান।
৩ ঘণ্টা আগে
পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়াতে যাচ্ছেন এক সাহসী নারী— নুরুন্নাহার নিম্মি। এখন পুরো দেশে তাকিয়ে তার এভারেস্ট অভিযানের দিকে। দেশবাসীর কাছে দোয়া চেয়ে নিম্মি বলেন, ‘আমি যেন সফলভাবে ফিরে এসে আপনাদের এভারেস্ট জয়ের গল্প শোনাতে পারি।’
৪ ঘণ্টা আগে
বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকায় ২০টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসব অভিযানে সারাদেশে ১ লাখ ৬৫ হাজার ২৫ লিটার ভোজ্য তেলের অস্বাভাবিক মজুত শনাক্ত করে জব্দ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৩ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
৫ ঘণ্টা আগে
চৈত্রের শেষভাগ থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে কালবৈশাখীর তাণ্ডব। আবহওয়ার পূর্বাভাস বলছে, আজও দেশের চার বিভাগে কালবৈশাখী আঘাত হানতে পারে। এ ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার।
৬ ঘণ্টা আগে