বিসিবির সাবেক সভাপতি পাপনের বিরুদ্ধে মামলা

ডেস্ক, রাজনীতি ডটকম

কিশোরগঞ্জের ভৈরবে বিসিবির সাবেক সভাপতি ও সাংসদ নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে কমলপুর গ্রামের আলম সরকার বাদী হয়ে ভৈরব থানায় মামলাটি করেন।

এ মামলায় পাপন ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকি বিল্লাহ ও সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, প্রয়াত রাষ্ট্রপতির একান্ত সচিব সাখাউয়াত উল্লাহসহ ১৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অভিযুক্তরা ভৈরবে বিএনপির দলীয় অস্থায়ী কার্যালয় ঢুকে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগে মামলাটি করা হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম মামলা করার বিষয়টি নিশ্চিত করে বলেন, জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

খাদ্যবর্জ্য থেকে কম্পোস্ট, মাইক্রোপ্লাস্টিক দূষণের ঝুঁকিতে কৃষিজমি: গবেষণা

যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নতুন এক গবেষণায় দেখা গেছে, খাদ্যবর্জ্য ল্যান্ডফিলে না পাঠিয়ে বিকল্প ব্যবস্থায় নেওয়া হলে সংশ্লিষ্ট জলবায়ু প্রভাব ৮৯ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে পানিতে অতিরিক্ত পুষ্টি উপাদান জমে শৈবাল বৃদ্ধির মতো ‘ইউট্রোফিকেশন’ সমস্যাও কমানো সম্ভব।

৭ ঘণ্টা আগে

হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী

রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

৮ ঘণ্টা আগে

সালমান শাহ হত্যা মামলায় বিমানবন্দর থেকে গ্রেপ্তার ডন

রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

৯ ঘণ্টা আগে

বিদ্যুৎ উৎপাদনে অর্থনীতি-পরিবেশ-জনস্বার্থকে গুরুত্বের নির্দেশ প্রধানমন্ত্রীর

রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

৯ ঘণ্টা আগে