চিকিৎসকদের ৪ দফা যৌক্তিক: সমন্বয়ক হাসনাত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসকদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে ঘোষিত চার দফাকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমম্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

রোববার (১ সেপ্টেম্বর) ঢামেকে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে আলোচনা শেষে তিনি এই কথা বলেন।

এরপর বিকেল ৫টায় যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

হাসনাত বলেন, ডাক্তারদের ওপর যে অযাচিত হামলা হয়েছে, তা নিন্দাজনক। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম চিকিৎসকদের সঙ্গে বসেছেন। আশা করি, এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে।

তিনি বলেন, ডাক্তারদের যে অবদান ও পেশাদারিত্ব, তাকে প্রতিস্থাপন করা সম্ভব নয়। ঢাকা মেডিকেলে, সোহরাওয়ার্দী মেডিকেলে, চট্টগ্রাম মেডিকেলে মিডফোর্ডে, মুগদা মেডিকেলে ডাক্তারদের ওপর হামলা হয়েছে। যারা এইসব হামলার সঙ্গে জড়িত, তাদেরকে বিচারের আওতায় আনা হোক। আমরা চাই ডাক্তারদের পেশাদারিত্বের জায়গা যেন প্রশস্ত থাকে। তারা যেন নিরাপদ অনুভব করে। তা না হলে তারা সেবা দিতে পারবে না।

উল্লেখ্য, আজ রোববার দুপুর দুইটায় ৪ দফা দাবিতে ঢাকা মেডিকেলসহ সারা দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে শাটডাউনের ঘোষণা দেন চিকিৎসকরা।

চিকিৎসকদের দাবিগুলো হলো-

১.চিকিৎসকদের ওপর হামলাকারীকে গ্রেপ্তার ও হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

২. সব হাসপাতালে সিকিউরিটি ২৪ ঘণ্টা থাকতে হবে।

৩. স্বাস্থ্য অধিদফতরের অধীনে স্বাস্থ্য পুলিশ নিয়োগ চাই।

৪. স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সালমান শাহ হত্যা মামলায় বিমানবন্দর থেকে গ্রেপ্তার ডন

রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

৩ ঘণ্টা আগে

বিদ্যুৎ উৎপাদনে অর্থনীতি-পরিবেশ-জনস্বার্থকে গুরুত্বের নির্দেশ প্রধানমন্ত্রীর

রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

৩ ঘণ্টা আগে

ঢাবিতে ছাত্রীদের হল-প্রবেশে বৈষম্য দূর করার দাবি শিক্ষক নেটওয়ার্কের

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের অভিযোগ, নিরাপত্তার কারণ দেখিয়ে ছাত্রীদের জন্য রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত যে ‘সান্ধ্য আইন’ চালু রয়েছে, তা অনেক ক্ষেত্রে হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে। দূরপাল্লার যাত্রা শেষে রাতে হলে ফিরলে গেটে অপেক্ষা করা, জরুরি প্রয়োজনে বাইরে যাওয়া কিংবা চিকিৎসার প্রয়োজনে বের হওয়ার

৩ ঘণ্টা আগে

দেশে ভোটার বেড়ে ১২ কোটি ৮৬ লাখ

রোববার (৯ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

৩ ঘণ্টা আগে