শিল্পকলায় তীরন্দাজ রেপার্টরির নতুন নাটকের মঞ্চায়ন কাল

ডেস্ক, রাজনীতি ডটকম
শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল নাটকের মহড়ার একটি দৃশ্য। ছবি: প্রেস বিজ্ঞপ্তি

তীরন্দাজ রেপার্টরির নতুন নাটক "শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল" আগামীকাল শুক্রবার (১ আগস্ট) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে। সন্ধ্যা ৭টায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দীপক সুমনের গল্প অবলম্বনে এবং ঋজু লক্ষ্মী অবরোধের নাট্যরূপ ও দীপক সুমনের নির্দেশনায় নাটকটি নির্মিত হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিটকে উপজীব্য করে তৈরি নাটকটি পৃষ্ঠপোষকতা করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।

দীপক সুমন বলেন, "এ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজনে ঠিকই সে নামে রাজপথে। যুদ্ধের চিরাচরিত নিয়ম সম্ভবত এই যে কেউ পুড়ে যায় বলেই কেউ আলো পায়। আর সেই নিয়মের ভিড়ের ভেতর শুভঙ্কর হারিয়ে যায় অথবা আমরাই হয়তো হারিয়ে ফেলি তাকে।"

Natok 2

শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল নাটকের মহড়ায় অভিনয় করছেন দুই শিল্পী। ছবি: প্রেস বিজ্ঞপ্তি

"এ নাটকের বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে আমরা মনে করিয়ে দিতে চাই, সব হারিয়ে যাওয়া জীবনের প্রতি আমাদের দায় আছে," যোগ করেন দীপক।

নির্দেশক ও অভিনেতা দীপক সুমন আরও বলেন, "গত এক বছর পৃথিবীর আর সব দেশের মতো এ দেশও অভ্যুত্থান-পরবর্তী সময়ে বেশ অস্থিরতার মধ্য দিয়ে পার করেছে। সেই অস্থিরতা, উদ্বিগ্নতার ছাপ আমাদের নাট্য প্রযোজনাতেও আছে। তাতে নাট্যের নান্দনিকতা ক্ষুণ্ন হয়েছে হয়তো, কিন্তু এ বাস্তবতা আমাদের এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করিয়েছে। সেই অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে ভাগাভাগি করে নেব।"

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নিলয় কুমার বিশ্বাস, সারাহ মীম, সাগর মৈত্রী, ফারজানা মেহেজাবীন, কৌশিক আহমেদ, মাহিমা সাদিক লিমা, সাদিয়া শাহীন অন্তু, মানসিফ তাজরিয়ান, বাপ্পি হায়দার প্রমুখ।

নাটকের সহকারী নির্দেশনায় আছেন মুনিরা মাহজাবিন মিমো। শব্দ ও সংগীত পরিকল্পনায় সালিম শাদমান, জামিল হোসেন সাজু, আলোক পরিকল্পনায় আছেন মোখলেসুর রহমান।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৩ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

৩ ঘণ্টা আগে
Advertisement