প্রথম আলো–ডেইলি স্টারে হামলা

কুড়াল হাতে উল্লাস করা সেই যুবক গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

রাজধানীর কাওরান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে নজিরবিহীন হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দেশজুড়ে আলোচনার কেন্দ্রে থাকা ‘কুড়াল হাতে উল্লাস করা’ যুবকসহ আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ তথ্য জানান। এ নিয়ে চাঞ্চল্যকর এই হামলার ঘটনায় গত দুই দিনে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে প্রথম আলো কার্যালয়ে হামলার সময় জ্বলন্ত ভবনের সামনে কুড়াল হাতে উল্লাসরত যুবকের নাম মোহাম্মদ মাইনুল ইসলাম। তাকে ঢাকার উত্তরা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়, বর্তমানে তিনি উত্তরায় বসবাস করেন।

আরেকটি ভিডিওতে প্রথম আলো ও ডেইলি স্টার ‘গুঁড়িয়ে দেওয়া হয়েছে’ বলে ঘোষণা দিতে দেখা যায় কারি মুয়াজ বিন আবদুল রহমানকে। তাকেও ডিবি গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, তিনি যুব মজলিসের শরীয়তপুর জেলা শাখার নেতা। ভিডিওতে তিনি হামলার পেছনে উসকানিমূলক বক্তব্য দেন।

এ ছাড়া হামলার ছবি ফেসবুকে শেয়ার করে অন্যদের হামলায় যোগ দিতে আহ্বান জানানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে নিয়াজ মাহমুদ ফারহানকে। তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়।

গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন—আবদুর রহমান (নোয়াখালী), মো. জান্নাতুল নাঈম (রংপুর), মো. ফয়সাল আহমেদ (চাঁদপুর), জুবায়ের হোসাইন (নোয়াখালী), মো. আলমাস আলী (ময়মনসিংহ), জুলফিকার আলী ওরফে সৌরভ (ঢাকার শাহ আলী) এবং মো. জাকির হোসেন শান্ত (ময়মনসিংহ)।

জাকির হোসেন শান্তকে সিটিটিসি গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে লাইভ ভিডিও করে নিজের ফেসবুক আইডিতে তা প্রচার করেছিলেন।

পুলিশ সূত্র জানায়, ভিডিও ফুটেজ ও ছবি বিশ্লেষণ করে হামলায় জড়িত হিসেবে শতাধিক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২৯ জনকে গ্রেপ্তার করে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় দায়ের করা দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া হামলার উসকানিদাতা হিসেবে আরও অন্তত ২০ জনকে শনাক্ত করা হয়েছে।

ডেইলি স্টার কার্যালয়ের সামনে ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় জড়িতদেরও চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানির মাধ্যমে পরিকল্পিতভাবে বৃহস্পতিবার রাতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালানো হয়। হামলাকারীরা আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের গাড়িতেও বাধা দেয়। একই রাতে ছায়ানট ভবন এবং পরদিন উদীচী কার্যালয়েও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

হামলার ঘটনায় গত রোববার রাতে প্রথম আলো এবং সোমবার সন্ধ্যায় ডেইলি স্টার তেজগাঁও থানায় পৃথক মামলা করেছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাউল-ফকিরদের ওপর ও মাজারে হামলা নিয়ে প্রতিবেদন দিতে নির্দেশ

পাশাপাশি সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র, ধর্ম ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, আইজিপি, ডিএমপি কমিশনার এবং সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শককে রুলের জবাব

৪ ঘণ্টা আগে

স্পিকার হাফিজ উদ্দিনকে গালিবাফ— মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে সম্মিলিত অবস্থান প্রয়োজন

গালিবাফ আরও বলেন, ইরান সংঘাত চায় না। তবে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো হুমকির মোকাবিলায় সর্বশক্তি নিয়ে দাঁড়াবে। পাশাপাশি মুসলিম দেশগুলোরও যুক্তরাষ্ট্রের একতরফা নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে অবস্থান নেওয়া প্রয়োজন।

৫ ঘণ্টা আগে

আনিস আলমগীর-সোমা ইসলাম-জান্নাতুল পিয়ার নামে থানায় জিডি

শাহবাগ থানার ডিউটি অফিসার মাজিবুল বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাইবার সংক্রান্ত হওয়ায় তদন্তকারী কর্মকর্তা এটি পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেবেন। সাইবার সম্পর্কিত হওয়াত তদন্তকারী কর্মকর্তা এটি সাইবার ইউনিটে পাঠাতে পারেন।

৫ ঘণ্টা আগে

সাংবাদিক-শিক্ষক শাহেদ কামালের প্রয়াণ, শায়িত হবেন সুফিয়া কামালের পাশে

পরে শাহেদ কামালের আরেক বোন সাঈদা কামাল জানান, রোববার সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরের পারিবারিক বাসভবন ‘সাঁঝের মায়া’-য় তার মরদেহ রাখা হবে। সেখানে স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।

১৬ ঘণ্টা আগে