প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাউল, ফকির, সন্ন্যাসী এবং মাজার ও খানকার ওপর হামলার অভিযোগের বিষয়ে তদন্ত ও প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পুলিশের আইজি, ডিএমপি কমিশনার ও সিআইডিপ্রধানকে এ-সংক্রান্ত প্রতিবেদন আগামী ৬০ দিনের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।
পাশাপাশি সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র, ধর্ম ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, আইজিপি, ডিএমপি কমিশনার এবং সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর রিটের শুনানি নিয়ে বিচারপতি রাজিক-আল-জালিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বুধবার রুলসহ আদেশ দেন। বিষয়টি জানা গেছে শনিবার রাতে।
রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। বাউল-ফকিরের ওপর নির্যাতন, তাদের একতারা কেড়ে নিয়ে ভেঙে ফেলা, আখড়ায় আক্রমণ ও গান বন্ধের ফতোয়া দেওয়াসহ নানা অভিযোগ উঠেছে। জোরপূর্বক শত শত বাউল, ফকির ও সন্ন্যাসীর চুল ও মাথার জটা কাটা হয়েছে।
এসব ঘটনায় সংক্ষুব্ধ হয়ে নারী পক্ষের প্রতিষ্ঠাতা শিরীন পারভীন হক, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক আমেনা মুহসিন, সুরেশ্বর দরবার শরিফের পিরসাহেব হাসান শাহ সুরেশ্বরী দিপু নূরী, অধ্যাপক গীতিআরা নাসরিন, লেখক ও গবেষক আলতাফ পারভেজ, কণ্ঠশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান এবং অন্য সচেতন নাগরিকদের পক্ষে হাইকোর্ট বিভাগে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাজাহান ইসলাম জানান, কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সাড়ে ১০ দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
২ দিন আগে
শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি
২ দিন আগে
নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।
২ দিন আগে
বিশ্বব্যাংকের মতে, দক্ষিণ এশিয়ার জনমিতিক পরিবর্তন নীতিগত পদক্ষেপ নেওয়ার জন্য একটি সুযোগ তৈরি করেছে। সরকারগুলো যদি এখনই স্কুলব্যবস্থার পরিকল্পনা করে এবং এই পরিবর্তন থেকে পাওয়া সুবিধা আবার শিক্ষায় বিনিয়োগ করে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াকে প্রতিটি শিশুর জন্য আরও উন্নতমানের শিক্ষা নিশ্চিত করার স
২ দিন আগে