মার্কিন নাগরিকদের সতর্ক করল ঢাকার দূতাবাস

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকার মার্কিন দূতাবাস বাংলাদেশে বসবাসরত দেশটির নাগরিকদের চলাফেরার বিষয়ে সতর্ক করেছে। সোমবার (১৫ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করা হয়।

তাতে দেশটির নাগরিকদের সতর্ক করে বলা হয়, সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ বিস্তৃত হয়ে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকা এবং অন্যান্য শহরে ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি ক্রমশ অস্থিতিশীল হয়ে উঠছে।

এ ধরনের বিক্ষোভ স্থানীয় পরিবহন পরিষেবাগুলো‌কে প্রভাবিত করতে পারে এবং ঢাকায় আসা-যাওয়া কঠিন হ‌তে পা‌রে।

দূতাবাস আরো বলেছে, মার্কিন নাগরিকদের সতর্কতা পালন করা উচিত এবং মনে রাখা উচিত বিক্ষোভ সংঘর্ষে পরিণত হতে পারে। সহিংসতায় পরিণত হতে পারে। সেজন্য বি‌ক্ষোভ এ‌ড়ি‌য়ে চলার পাশাপা‌শি কোনো বড় সমাবেশের আশেপাশে থাক‌লে সতর্কতা অবলম্বন করুন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংসদের তৃতীয় অধিবেশন ২৭ আগস্ট

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

১৬ ঘণ্টা আগে

১২ আগস্ট সূর্যগ্রহণ— কোথাও দেখা যাবে পূর্ণগ্রাস, কোথাও আংশিক

বিশ্বের কিছু অংশে আগামীকাল বুধবার (১২ আগস্ট) সূর্যগ্রহণ দেখা যাবে। কোথাও এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসেবে দেখা যাবে। পূর্ণগ্রাসের এই অবস্থা আড়াই মিনিটেরও কম সময় স্থায়ী হবে। আবার কোনো কোনো অঞ্চলে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ।

১৬ ঘণ্টা আগে

‘পুরো সক্ষমতায় ফেরাতে’ ফের বন্ধ হবে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল

দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় টার্মিনালটির কার্যক্রম আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘এর একটি অংশ এখন চালু রয়েছে। তবে অন্য অংশটি এখনও পুরোপুরি সচল হয়নি। দ্বিতীয় অংশটি সচল করতে গেলে বর্তমানে চলমান অংশটিও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।’

১৬ ঘণ্টা আগে

শেয়ার কেলেঙ্কারি: সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ অক্টোবর

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে গেছে। আগামী ২৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।

১৭ ঘণ্টা আগে