বায়তুল মোকাররমে ঈদের প্রথম ২ জামাত অনুষ্ঠিত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শনিবার সকাল ৭টায় বায়তুল মোকাররমে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ছবি: ভিডিও থেকে

সারা দেশে মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হচ্ছে। প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত হবে। এরই মধ্যে সকাল ৭টায় প্রথম ও ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ জুন) সকাল ৭টা থেকেই ঈদুল আজহার নামাজ শুরু হয়েছে দেশের বিভিন্ন স্থানে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও শুরু হয়েছে সকাল ৭টায় প্রথম ঈদ জামাত।

মুসল্লিরা জানান, ঈদুল আজহার নামাজের পর রয়েছে পশু কোরবানি। মহান আল্লাহর সন্তুষ্টি এবং অনুগ্রহ লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা যার যার সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করবেন।

সকাল ৭টার প্রথম জামাতেই বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল নামে। এই জামাতে অংশ নেওয়া কয়েকজন জানান, ঈদের নামাজ শেষে দ্রুত নিজেদের পশু কোরবানি করবেন তারা। ৮টার জামাতেও মুসল্লির কমতি ছিল না।

এরপর সকাল ৯টায় তৃতীয়, ১০টায় চতুর্থ এবং পৌনে ১১টায় হবে পঞ্চম ও সবশেষ ঈদের জামাত।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ চায় চীন অর্থনৈতিকভাবে পাশে থাকুক: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।

৫ ঘণ্টা আগে

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বেঁড়িবাধ নির্মাণসহ নানা পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বেলা সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি জানান, পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইসগেটের দায়িত্বে থাকবে না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই এটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।’

৬ ঘণ্টা আগে

টিকার মাধ্যমে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ সম্ভব: এনআইসিআরএইচ পরিচালক

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেছেন, সব ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব না হলেও জরায়ুমুখের ক্যান্সারের মতো কিছু ক্যান্সার, টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়।

৬ ঘণ্টা আগে

কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে গতকাল তাদের ৭ জনকে বরখাস্ত করা হয়েছে।

৯ ঘণ্টা আগে