বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে প্রথম পর্বের দ্বিতীয় দিনে বিশ্ব ইজতেমায় ইয়াকুব আলী (৬০) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইজতেমা ময়দানে অসুস্থ হয়ে ওই মুসল্লির মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

মৃত ওই মুসল্লি হবিগঞ্জ জেলার বাহুবল থানার রাধবপুর গ্রামের নওয়াব উল্লাহর ছেলে। এর আগে শুক্রবার সারাদিনে আব্দুল কুদ্দুস গাজী (৬০), ছাবেদ আলী (৭০) ও আমিরুল ইসলাম (৪০) মারা যান। এ নিয়ে ইজতেমায় চার মুসল্লির মৃত্যু হয়।

উল্লেখ্য, রোববার দুপুরের আগে শূরায়ী নেজামের প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। ৩ ফেব্রুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। তা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫ ফেব্রুয়ারি। ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ আহমদ কান্ধলবী অনুসারীদের বিশ্ব ইজতেমা। শেষ হবে ১৬ ফেব্রুয়ারি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সময়োপযোগী সিদ্ধান্তের অভাবে শিল্পে গ্যাস সংকট, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

সমস্যা সমাধানে ব্যবসায়ীরা আশাবাদী মন্তব্য করে বিটিএম সভাপতি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বুঝার চেষ্টা করছেন। বিদ্যমান অবস্থায় সরকারের যে মনোযোগ পাওয়া যাচ্ছে তা গেলো ১৭ বছর পাওয়া গেলে বর্তমানের দুরবস্থা হতো না।’

৮ ঘণ্টা আগে

হাইকোর্টের শ্যোন অ্যারেস্ট সংক্রান্ত আদেশ স্থগিত

কয়েকজন ব্যক্তির দায়ের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট রায় দেন যে, সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাদের গ্রেপ্তার, শ্যোন অ্যারেস্ট বা কোনোভাবে হয়রানি করা যাবে না। একইসাথে আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও নিপীড়ন করা কেন আইনি কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না

৯ ঘণ্টা আগে

এমপি হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করতে বলেছেন আদালত।

৯ ঘণ্টা আগে

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীব

৯ ঘণ্টা আগে