প্রতিবেদক, রাজনীতি ডটকম

অবশেষে দেশের সব ইবতেদায়ি মাদ্রাসার পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন কারিগরি ও মাদ্রাসার শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মাসুদুল হক।
তিনি বলেছেন, ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণসহ ছয় দফা বাস্তবায়নের জন্য কাজ শুরু করেছি।
এদিকে নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারত শিক্ষকরা। আজ সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। বেলা ২টার মধ্যে ঘোষণা না এলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
আন্দোলনরত শিক্ষকরা বলছেন, একই পাঠ্য বই পড়ানো হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে। কিন্তু প্রাথমিকের শিক্ষকদের মতো বেতন ভাতা পান না তারা। এজন্য জাতীয়করণের এক দফা দাবিতে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা।
এর আগে গত ১৯ জানুয়ারি থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন এসব শিক্ষকরা। জাতীয়করণের দাবির অংশ হিসেবে প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি থেকে রোববার (২৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেয়ার ঘোষণা দেন তারা। এরপর তারা জাতীয় প্রেসক্লাব থেকে ঢাকা বিশবিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে, লাঠিচার্জ করে।
শিক্ষকরা জানান, ১০ হাজার মাদ্রাসার ৫০ হাজার শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন।

গবেষণায় দেখা গেছে, পুরো উৎপাদন ব্যবস্থা অর্গানিক ফ্রি-রেঞ্জ হলে বছরে প্রায় ২৩ লাখ ১৬ হাজার টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য (tCO2e) গ্রিনহাউস গ্যাস নির্গত হবে।
১৫ ঘণ্টা আগে
সমস্যা সমাধানে ব্যবসায়ীরা আশাবাদী মন্তব্য করে বিটিএম সভাপতি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বুঝার চেষ্টা করছেন। বিদ্যমান অবস্থায় সরকারের যে মনোযোগ পাওয়া যাচ্ছে তা গেলো ১৭ বছর পাওয়া গেলে বর্তমানের দুরবস্থা হতো না।’
১৬ ঘণ্টা আগে
কয়েকজন ব্যক্তির দায়ের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট রায় দেন যে, সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাদের গ্রেপ্তার, শ্যোন অ্যারেস্ট বা কোনোভাবে হয়রানি করা যাবে না। একইসাথে আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও নিপীড়ন করা কেন আইনি কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না
১৬ ঘণ্টা আগে
একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করতে বলেছেন আদালত।
১৭ ঘণ্টা আগে