হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

হবিগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি

হবিগঞ্জের বাহুবল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে শনিবার রাত ১১টার দিকে বাহুবল উপজেলার ডাকবাংলো এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

নিহতরা হলেন নরসিংদীর রায়পুরার দেলোয়ার হোসেনের ছেলে সালমান (২৯) ও কামাল মোল্লার ছেলে সাইল মোল্লা (২২)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবীর জানান, দুইজন আরোহী মোটরসাইকেল নিয়ে সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে ইউনিক পরিবহণের সিলেটমুখী একটি বাস মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দেয়। এতে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান।

এদিকে জলপ্রপাত দেখতে যাওয়ার পথে নিহা আক্তার (৬) নামে একটি শিশু সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। শনিবার দুপুরে জেলার বাহুবল উপজেলায় হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের আমতলীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু নিহা চুনারুঘাট পৌরসভায় বাগবাড়ি এলাকার দুবাই প্রবাসী মিজানুর রহমানের মেয়ে। মেয়েটি বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়তো।

স্থানীয়রা জানায়, নিহার পরিবারসহ তাদের আত্মীয়-স্বজনসহ অন্তত ৫০ জন ১০টি মাইক্রোবাসে করে মৌলভীবাজারের বড়লেখায় মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে যাচ্ছিলেন। তারা বাহুবলের আমতলীতে পৌঁছলে একটি মাইক্রোবাস চাকা পাংচার হওয়ার কারণে হঠাৎ উল্টে যায়। এতে নিহা ঘটনাস্থলেই মারা যায়।

চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান, মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রশ্নফাঁস মামলায় পিএসসি কর্মকর্তা কারাগারে

সোমবার (১৭ আগস্ট) ঢাকার মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

৪ ঘণ্টা আগে

পে স্কেল নিয়ে আরও আলোচনা প্রয়োজন, বাস্তবায়ন এ বছরই: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী বলেন, ‘পে কমিশনের অনেকগুলো দিক আছে তো, আমরা সবগুলো বিবেচনা করছি। আজকে অনেক আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে এবং আরও অধিকতর আলোচনার প্রয়োজনীয়তা আছে। আমরা আবার বসব। পূর্ণাঙ্গ সিদ্ধান্ত যখন আসবে, তখন আপনাদের সাথে তুলে ধরব।’

৪ ঘণ্টা আগে

আইনশৃঙ্খলা নিয়ে জনপ্রত্যাশা পূরণে আরও সময় চান স্বরাষ্ট্রমন্ত্রী

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে পে-স্কেল সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

৪ ঘণ্টা আগে

উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র, সতর্ক করল জনপ্রশাসন মন্ত্রণালয়

সোমবার (১৭ আগস্ট) এক বিবৃতিতে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, প্রশাসন-১ শাখার উপসচিব শরিফুল ইসলামের স্বাক্ষর নকল করে ওই নিয়োগপত্র তৈরি করা হয়েছে

৬ ঘণ্টা আগে