মধ্যপ্রাচ্যে ইরানের পালটা হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০১: ৪৩
পররাষ্ট্র মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

এতে বলা হয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন সিলেটের বড়লেখার বাসিন্দা সালেহ আহমদ। তিনি সংযুক্ত আরব আমিরাতের আজমানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে প্রাণ হারিয়েছেন। বাহরাইনে আরও এক বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

এ ছাড়া কুয়েতে চারজন বাংলাদেশি— ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাঁথিয়ার রবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান ও কুমিল্লার চান্দিনার দুলাল মিয়া ড্রোন হামলায় আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছে।

প্রসঙ্গত, এর আগে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানকে লক্ষ্য করে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির প্রতিরক্ষামন্ত্রী, সশস্ত্র বাহিনীর প্রধানসহ উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে শনিবার থেকেই পালটা হামলা শুরু করেছে ইরানও। ইরান একই সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশ— বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিতেও হামলা চালিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থান করছে। বাংলাদেশ দূতাবাস জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সব ক্রু সদস্য নিরাপদ রয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মানামার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ দূতাবাস ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। স্থগিত বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

বিবৃতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে সরকার। মধ্যপ্রাচ্যে বসবাসরত ছয় মিলিয়নেরও বেশি বাংলাদেশির নিরাপত্তা ও সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে প্রবাসীরা সতর্ক থাকেন এবং সরকারের নির্দেশনা মেনে চলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানি নির্ধারণ

মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, মাসিক সম্মানির পাশাপাশি ধর্মীয় উৎসব উপলক্ষ্যে বিশেষ ভাতাও দেওয়া হবে। পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহায় সংশ্লিষ্ট ব্যক্তিদের এক হাজার টাকা করে উৎসব ভাতা দেওয়া হবে। অন্যদিকে দুর্গাপূজা, বুদ্ধপূর্ণিমা ও বড়দিন উপলক্ষে দুই হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।

১৬ ঘণ্টা আগে

হাদি হত্যার দায় স্বীকার ফয়সাল ও আলমগীরের

এএনআই জানায়, অবৈধ অনুপ্রবেশ ও ভারতে অবস্থানের জন্য বনগাঁও সীমান্ত এলাকা থেকে পশ্চিমবঙ্গ পুলিশ ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন নামের দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। এই দুই বাংলাদেশি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শরিফ ওসমান হাদি হত্যায় জড়িত।

১৬ ঘণ্টা আগে

ফিলিং স্টেশনে পুলিশ চেয়ে বিপিসির চিঠি

জ্বালানি তেল সরবরাহকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতিতে দেশের সব ফিলিং স্টেশনের পুলিশি টহল জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

১৬ ঘণ্টা আগে

৫ দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল সরকার

বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে কর্মরত চুক্তিভিত্তিক রাষ্ট্রদূত এম. মাহফুজুল হক, মো. ময়িনুল ইসলাম, এম. মুশফিকুল ফজল (আনসারী) এবং মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তর ঢাকায় বদলি করা হয়েছে।

১৭ ঘণ্টা আগে