সুখী দেশের তালিকায় বাংলাদেশ ১৩৪তম, ফের শীর্ষে ফিনল্যান্ড

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

বিশ্ব সুখী দিবস উপলক্ষ্যে প্রকাশিত ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট-২০২৬’-এ ১৪৭ দেশের মধ্যে ১৩৪তম অবস্থানে জায়গা পেয়েছে বাংলাদেশ। এবারও এ তালিকায় শীর্ষে স্থান পেয়েছে ফিনল্যান্ড। টানা নবমবারের মতো দেশটি তালিকার শীর্ষে স্থান পেল।

শুক্রবার (২০ মার্চ) এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তালিকায় দেখা গেছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান একেবারেই নিচের দিকে। বাংলাদেশের পেছনে রয়েছে কেবল যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েলবিয়িং রিসার্চ সেন্টার, গ্যালাপ ও জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্কের যৌথ উদ্যোগে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। দেশগুলোর সুখের মাত্রা নির্ধারণে মাথাপিছু জিডিপি, সামাজিক সহায়তা, গড় আয়ু, ব্যক্তিগত স্বাধীনতা, উদারতা এবং দুর্নীতির মাত্রা বিবেচনায় নেওয়া হয়েছে। ২০২৩ থেকে ২০২৫ সালের তথ্যের গড় বিশ্লেষণের ভিত্তিতে এবারের তালিকা প্রণয়ন করা হয়।

প্রতি বছর ২০ মার্চ বিশ্ব সুখী দিবস পালিত হয়। ২০১২ সালের জুনে জাতিসংঘ সাধারণ পরিষদ দিবসটি ঘোষণা করে। মানুষের জীবনে সুখ ও সুস্থতার গুরুত্ব তুলে ধরাই এর লক্ষ্য।

এবারের তালিকায় শীর্ষ ১০টি দেশ হলো— ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ডস, কোস্টারিকা, নরওয়ে, ইসরায়েল, লুক্সেমবার্গ ও মেক্সিকো।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

২ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

৩ ঘণ্টা আগে
Advertisement