রাজধানীতে পর্বতারোহী শায়লা বিথীর ওপর হামলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর ধানমণ্ডি এলাকায় পর্বতারোহী শায়লা বিথীর ওপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রিকশাযোগে ধানমণ্ডি-২৭ পার হওয়ার সময় ওভারব্রিজের নিচে এ হামলার ঘটনা ঘটে। হামলায় শায়লা বিথীকে ব্যাপকভাবে আঘাত করা হয়।

ভুক্তভোগী জানান, ধানমণ্ডি-২৭ ওভারব্রিজ পার হওয়ার সময় পেছন থেকে হামলাকারীরা এসে চুলের মুঠি ধরে বেধড়ক পেটানো শুরু করে। এতে তার ঠোঁট ফুলে গেছে। সারা শরীরে আঘাত করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ দিতে রাজধানীর শেরেবাংলানগর থানায় গেছেন তিনি।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘এ ঘটনায় যে বা যারাই জড়িত থাকুক না কেন, দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।’

শায়লা বিথীর স্বামী কালের কণ্ঠ’র জ্যেষ্ঠ প্রতিবেদক তৈমুর ফারুক বলেন, ‘এ ঘটনায় পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে আমি উদ্বিগ্ন। কারা, কী উদ্দেশ্যে আমার স্ত্রীর ওপর হামলা করেছে, তা পুলিশকে বের করতে হবে। দুপুর ২টার পরে দিনের আলোতে এ হামলার দৃশ্য নিশ্চয়ই সিসিটিভিতে রেকর্ড আছে। ফলে অপরাধীদের শনাক্ত করা কঠিন হওয়ার কথা নয়।’

এ ঘটনার নিন্দা জানিয়ে ‘আমরাই পারি’র সমন্বয়ক জিনাত আরা হক বলেন, ‘আইন-শৃঙ্খলা চেইন অব কমান্ডের বিষয়। এর একটা প্রক্রিয়া আছে। সেটা না থাকলে যা হয় সেই ভীতি এখন তাদের মধ্যে কাজ করছে। এখনো পুলিশ শতভাগ সক্রিয় নয়। গত এক মাসে সবার মধ্যে এই বিশ্বাস এসেছে যে সবার হাতে ক্ষমতা আছে। মানুষকে বুঝতে হবে ক্ষমতা শো করার বিষয় নয়। মব ভায়োলেন্স যদি না সামলানো যায় তাহলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো খারাপ হবে।’

জানা যায়, এর আগে গত ৫ আগস্ট দুপুরে সিরাজগঞ্জের খোকশাবাড়ীতে তৈমুর ফারুকের বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলার সময় তৈমুর বাড়িতে না থাকলেও তার পরিবারের সদস্যরা বাড়িতে অবস্থান করছিলেন। সেদিন বিকেল ৩টার পর ৪০-৫০ জনের একদল সন্ত্রাসী তৈমুরের গ্রামের বাড়িতে হামলা চালায়।

প্রসঙ্গত, প্রথম বাংলাদেশি নারী হিসেবে ডোলমা খাং পর্বতের চূড়ায় আরোহন করেন শায়লা বিথি। এ ছাড়া বিশ্বের বিভিন্ন মহাদেশের গুরুত্বপূর্ণ পর্বতের চূড়ায় আরোহণ করেছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। ঢাকায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে

৫ ঘণ্টা আগে

উচ্চশিক্ষা ও গবেষণায় জাতীয় বিশ্ববিদ্যালয়কে সহযোগিতার আশ্বাস সার্কের

বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সার্ক সচিবালয়ের মধ্যে ভবিষ্যতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর, যৌথ গবেষণা উদ্যোগ, আন্তর্জাতিক সেমিনার আয়োজন এবং দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

১৬ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, নেতাকর্মীরা উজ্জীবিত

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে কোথায় কীভাবে স্বাগত ও শুভেচ্ছা জানানো হবে তার কর্মপরিকল্পনা নির্ধারণ করেছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর দলের চেয়ারপারসন তারেক রহমান চট্টগ্রামে সাংগঠনিক সভার কর্মসূচি রাখা

২০ ঘণ্টা আগে

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত

রণধীর জয়সওয়াল বলেন, যে সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, সেটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি মাধ্যম বা সংস্থার নিজস্ব উদ্যোগ ছিল।

২০ ঘণ্টা আগে