ভারতে বন্ধ দেশের ৬ টিভির ইউটিউব চ্যানেল, পদক্ষেপ নেবেন বিশেষ সহকারী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ভারতে বাংলাদেশের ছয়টি টেলিভিশন চ্যানেলের ইউটিউব সম্প্রচার বন্ধ রয়েছে। প্রতীকী ছবি

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই বাংলাদেশের ছয়টি টেলিভিশন চ্যানেলের ইউটিউব সম্প্রচার বন্ধ করে দিয়েছে ভারত। অর্থাৎ ভারতে এসব টিভির ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে না। বিষয়টি অবগত হয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানিয়েছেন, এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা না পেলে পালটা পদক্ষেপ নেওয়া হবে।

শুক্রবার (৯ মে) রাতে বাংলাদেশের চারটি বেসরকারি টিভি চ্যানেলের ইউটিউব সম্প্রচার ভারতে বন্ধ করে দেওয়ার খবর জানা যায়। শুক্রবার (১০ মে) দুপুর নাগাদ জানা যায়, এ সংখ্যা ছয়।

ডিজিটালি রাইটের তথ্য যাচাই উদ্যোগ ডিসমিস ল্যাব শুক্রবার জানায়, যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন ও মোহনা টিভির ইউটিউব চ্যানেলের সম্প্রচার ভারত থেকে বন্ধ করেছে ইউটিউব। শনিবার ডিসমিস ল্যাবের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, তালিকায় রয়েছে সময় টিভি ও ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলও।

ডিসমিস ল্যাব বলছে, এই ছয়টি টিভি চ্যানেলের ইউটিউব চ্যানেলে মোট সাবস্ক্রাইবার পাঁচ কোটি ৪২ লাখেরও বেশি। সবগুলো ইউটিউব চ্যানেলই ভেরিফায়েড।

জানা গেছে, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে ভারত সরকারের অনুরোধের পর ভারতে ইউটিউব চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধের পদক্ষেপ নেয় ইউটিউব। ভারতে অবস্থারত কেউ এসব ইউটিউব চ্যানেলে প্রবেশ করতে গেলে লেখা আসছে— ‘এই কনটেন্টটি বর্তমানে এ দেশে প্রবেশযোগ্য নয়। কারণ এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলাসংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে।’

বিষয়টি অবগত হয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন।

ওই পোস্টে ফয়েজ লিখেছেন, ‘বাংলাদেশের অন্তত চারটি টিভি (শনিবারের হিসাবে ছয়টি) স্টেশন জিও ব্লক করেছে ইউটিউব ভারত। ব্রডকাস্ট মিডিয়ামের ভৌগোলিক লোকেশন হিসেবে বাংলাদেশকে ব্লক করায় ভারতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের যারা এসব চ্যানেল নিয়মিত দেখেন তাদের অধিকার ক্ষুণ্ন হচ্ছে।’

প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী আরও লিখেছেন, ‘এমন কাজ কনজ্যুমার রাইটসের (ভোক্তা অধিকার) আন্তর্জাতিক নীতিবিরুদ্ধ বলেই প্রতীয়মান। আমরা ইউটিউবের কাছে এর ব্যাখ্যা চাইব। সুস্পষ্ট ব্যাখ্যা না পেলে আমরা পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হব।’

ফয়েজ আহমদ গণমাধ্যমকে জানান, ইউটিউব যদি বন্ধের বিষয়ে গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা দিতে না পারে তাহলে ধরে নিতে হবে এটি ভারতের রাজনৈতিক পদক্ষেপ। সে ক্ষেত্রে বাংলাদেশও একই পদক্ষেপ নেবে। কারণ বাংলাদেশ এসবের মধ্যে জড়াতে চায়নি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পুলিশের ঊর্ধ্বতন আরও ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরপ্রাপ্তদের মধ্যে তিনজন উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং ১১ জন অতিরিক্ত ডিআইজি সমমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

৬ ঘণ্টা আগে

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা ‘গুঞ্জন’, সরকার কিছু জানে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া আলোচনাকে ‘গুঞ্জন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেছেন, রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে পদত্যাগ করতে চাইলে সংবিধানে সে সুযোগ রয়েছে।

৭ ঘণ্টা আগে

সাংবাদিক পরিচয় নির্ধারণে ‘যথাযথ কর্তৃপক্ষ’ চান তথ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, প্রেস অ্যাক্রেডিটেশন কমিটির প্রতিটি সিদ্ধান্তে সংবিধান, প্রচলিত আইন ও বিধিবিধানের প্রতিফলন থাকতে হবে। একই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণে দূরদর্শিতা, প্রজ্ঞা ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি অনুসরণের আহ্বান জানান তিনি।

৭ ঘণ্টা আগে

২৭ জুলাই থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

মন্ত্রী জানান, পরীক্ষার্থীরা এখন থেকে পূর্বঘোষিত নিয়মিত রুটিন অনুযায়ী বাকি পরীক্ষাগুলোতে অংশ নেবেন। তবে যেসব পরীক্ষা ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছিল, সেগুলো পরে নতুন সময়সূচি প্রকাশ করে আবার নেওয়া হবে।

৭ ঘণ্টা আগে