প্রতিবেদক, রাজনীতি ডটকম

বন্যাদুর্গতদের সহায়তার জন্য টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে র্যাবের পক্ষ থেকে ত্রাণসামগ্রী প্রদান করা হয়েছে। দুই হাজার প্যাকেট (চিড়া, মুড়ি, গুঁড়া দুধ, মোমবাতি, এনার্জি বিস্কুট, পাটি, লাইটার, গুড়, চিনি, খেজুর, মশার কয়েল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট) ত্রাণসামগ্রী শনিবার পৌঁছে দেওয়া হয় র্যাবের পক্ষ থেকে।
এর আগে বন্যা পরিস্থিতির শুরু থেকেই র্যাবের পক্ষ থেকে বন্যার্তদের শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
গত ২৩ আগস্ট ফেনী জেলার বিভিন্ন এলাকায় পাঁচ শতাধিক বন্যার্তদের ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবার পাশাপাশি ফেনীর পরশুরাম সীমান্তবর্তী এলাকা থেকে র্যাব হেলিকপ্টারের মাধ্যমে একজন গর্ভবতী নারী ও দুজন নবজাতককে উদ্ধার করে।
এ ছাড়া নারী, শিশু ও বৃদ্ধসহ বন্যাদুর্গত এলাকা থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা পানিবন্দিদের র্যাব হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নতুন এক গবেষণায় দেখা গেছে, খাদ্যবর্জ্য ল্যান্ডফিলে না পাঠিয়ে বিকল্প ব্যবস্থায় নেওয়া হলে সংশ্লিষ্ট জলবায়ু প্রভাব ৮৯ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে পানিতে অতিরিক্ত পুষ্টি উপাদান জমে শৈবাল বৃদ্ধির মতো ‘ইউট্রোফিকেশন’ সমস্যাও কমানো সম্ভব।
১৩ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী।
১৪ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
১৫ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
১৫ ঘণ্টা আগে