হাইকোর্টে বিচারক নিয়োগে গণবিজ্ঞপ্তি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত ২০ জন বিচারপতি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। বুধবার (২৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে অনুষ্ঠিত কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্তের আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ছবিসহ নির্ধারিত ফরম পূরণ করে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার‌্যালয়ে সরাসরি অথবা রেজিস্ট্রি ডাকে দরখাস্ত পাঠাতে বলা হয়েছে।

স্থায়ী ও স্বতন্ত্র সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের বিধান রেখে চলতি বছর ২১ জানুয়ারি ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫’ জারি করে অন্তর্বর্তী সরকার। এতে বলা হয়, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে উপযুক্ত ব্যক্তি বাছাই করে প্রধান বিচারপতি কর্তৃক রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে অধ্যাদেশটি প্রণয়ন করা হয়েছে।

অধ্যাদেশের ৩ ধারায় বলা আছে, ‘এই অধ্যাদেশ অনুসারে উপযুক্ত ব্যক্তি বাছাইপূর্বক সুপারিশ করিবার জন্য একটি স্থায়ী কাউন্সিল থাকিবে এবং উহা সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল নামে অবিহিত হইবে।’

অধ্যাদেশ অনুসারে প্রধান বিচারপতি সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন।

‘হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগ বিষয়ক সুপারিশ’ শিরোনামে অধ্যাদেশের ৭ (ক) ধারায় গণবিজ্ঞপ্তির মাধ্যমে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে দরখাস্ত আহ্বানের কথা বলা আছে। এই কাউন্সিল গঠণের পর গত ২৫ আগস্ট প্রথমবারের মতো সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে হাইকোর্ট বিভাগে ২৫ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেওয়া হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষা খাতকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষা আইন, ১৯৮০ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিষয়টি ইতোমধ্যে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে। শীঘ্রই তা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। সংশোধিত আইনে বড় ধরনের পরিবর্তন আসবে।

২ ঘণ্টা আগে

সংরক্ষিত নারী আসনে তফসিল বুধবার

এর আগের দিন ইসি সচিব আখতার আহমেদ বলেন, সংরক্ষিত নারী আসনে ভোটের তফসিল আগামী তফসিল ৮ এপ্রিল ঘোষণা করা হবে।

৩ ঘণ্টা আগে

সংসদে একাধিক বিল পাস

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত বিল উত্থাপনের সময় আইনমন্ত্রী বলেন, এ আইনে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায় গুম (বাধ্যতামূলক নিখোঁজ) অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, গুমের বিচার করতে সরকার বদ্ধপরিকর এবং এ আইন তার প্রতিফলন।

৩ ঘণ্টা আগে

বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ

এর আগে ১ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাসসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। যদিও বাসসে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এর আগেই তিনি পদত্যাগপত্র জমা দেন।

৪ ঘণ্টা আগে