পদোন্নতি পেলেন ৮২৬ বিচারক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়

বিচার প্রশাসনে একসঙ্গে বড় ধরনের পদোন্নতি কার্যকর করা হয়েছে। যার মাধ্যমে তিনটি স্তরে মোট ৮২৬ জন বিচারক পদোন্নতি পেয়েছেন । এর মধ্যে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ পদে ২৫০ জন, যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ পদে ২৯৪ জন, এবং সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ পদে ২৮২ জন পদোন্নতি পেয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের এই পদোন্নতিগুলো নিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে পদোন্নতির পর এই বিচারকদের নতুন কর্মস্থলে পদায়নও সম্পন্ন হয়েছে।

জেলা ও দায়রা জজ পদে পদোন্নতির প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬’ অনুযায়ী, বেতন স্কেলের প্রথম গ্রেডে (৭০,৯২৫–৭৬,৩৫০) অতিরিক্ত জেলা ও দায়রা জজদের জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নিয়োগ/বদলি কার্যকর থাকবে।

পদোন্নতি পাওয়া বিচারকদের দপ্তরপ্রধানের মনোনীত কর্মকর্তার কাছে ২৭ নভেম্বর বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করতে এবং ১ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি বা বহিঃবাংলাদেশে অবস্থানরত বিচারকরা প্রশিক্ষণ/ছুটি শেষে কার্যভার হস্তান্তর করে অবিলম্বে নতুন পদে যোগদান করবেন, এ নির্দেশও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর— ছোট প্রতিনিধি দল, স্বল্প সময় এবং বাংলায় ভাষণ

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।

১৪ ঘণ্টা আগে

‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকেই মসজিদে বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

১৫ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করব: স্বরাষ্ট্রমন্ত্রী

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন

১৬ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি

১৭ ঘণ্টা আগে
Advertisement