প্রতিবেদক, রাজনীতি ডটকম

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত ২০ জন বিচারপতি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। বুধবার (২৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে অনুষ্ঠিত কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্তের আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ছবিসহ নির্ধারিত ফরম পূরণ করে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে সরাসরি অথবা রেজিস্ট্রি ডাকে দরখাস্ত পাঠাতে বলা হয়েছে।
স্থায়ী ও স্বতন্ত্র সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের বিধান রেখে চলতি বছর ২১ জানুয়ারি ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫’ জারি করে অন্তর্বর্তী সরকার। এতে বলা হয়, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে উপযুক্ত ব্যক্তি বাছাই করে প্রধান বিচারপতি কর্তৃক রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে অধ্যাদেশটি প্রণয়ন করা হয়েছে।
অধ্যাদেশের ৩ ধারায় বলা আছে, ‘এই অধ্যাদেশ অনুসারে উপযুক্ত ব্যক্তি বাছাইপূর্বক সুপারিশ করিবার জন্য একটি স্থায়ী কাউন্সিল থাকিবে এবং উহা সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল নামে অবিহিত হইবে।’
অধ্যাদেশ অনুসারে প্রধান বিচারপতি সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন।
‘হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগ বিষয়ক সুপারিশ’ শিরোনামে অধ্যাদেশের ৭ (ক) ধারায় গণবিজ্ঞপ্তির মাধ্যমে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে দরখাস্ত আহ্বানের কথা বলা আছে। এই কাউন্সিল গঠণের পর গত ২৫ আগস্ট প্রথমবারের মতো সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে হাইকোর্ট বিভাগে ২৫ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী এ আবেদন করেন। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত আবেদনটির বিষয়ে আদেশের জন্য রেখেছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরীফ উদ্দিন।
১৩ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তিন ছাত্রীকে কটূক্তির অভিযোগ উঠেছে কয়েকজন বহিরাগত ব্যক্তির বিরুদ্ধে। কটূক্তির প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতাকর্মীর ওপর হামলারও অভিযোগ করেছে সংগঠনটি। এতে ছাত্র ইউনিয়নের তিন নেতা আহত হয়েছেন। তাদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার ও ঢা
১৩ ঘণ্টা আগে
সচিবালয়ে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার এম সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রীর তারেক রহমান যেন ভারত সফরে যান এ বিষয়টি অবগত করেছেন ভারতীয় হাইকমিশনার।
১৩ ঘণ্টা আগে
আবু জাফর জোড়াসাঁকোর বাসিন্দা। বুধবার রাতে এন্টালি মার্কেট এলাকা থেকে তাকে আটক করে লালবাজারের গোয়েন্দা শাখা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার দেখানো হয়। পাশাপাশি, আরও দু’জনকে আটক করা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও জানা গেছে, তাদের মধ্যে একজন ‘যাপন’ নামের একটি হ
১৩ ঘণ্টা আগে