জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১৭: ০৮

জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, আগামী ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে।

শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেরিয়ে ৪নং গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রবিবার থেকে ভ্রাম্যমান মোবাইল কোর্ট কাজ শুরু করবে বলেও জানান তিনি।

মানুষের মধ্যে আতঙ্ক প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এটি মানুষের স্বাভাবিক মনস্তত্ত্ব। অনেকেই ভবিষ্যতের আশঙ্কায় আগেভাগে মজুত করার চেষ্টা করেন।’

তিনি বলেন, ‘সরকার বলার পরও মানুষ কখনো কখনো প্যানিক করে। এটা মানুষের স্বাভাবিক আচরণ। আমরা সবাই অনেক সময় এমনটা করি, পরে পাবো কি না, এই ভয় থেকে মজুত করার চেষ্টা করি।’

এলএনজি সরবরাহ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সরকার কাতার থেকে এলএনজি আমদানি করে এবং এর পাশাপাশি বিকল্প উৎস থেকেও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে।’

তিনি বলেন, ‘আমরা কাতার থেকে এলএনজি নিয়ে আসি। এর বাইরে বিকল্প ব্যবস্থাও আছে। আমরা সেগুলো নিয়েও কাজ করছি, যাতে ভবিষ্যতে কোনো সংকট না হয়।’

মন্ত্রী আরও জানান, বর্তমানে দেশে এলএনজি, এলপিজি এবং অন্যান্য জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং ভবিষ্যতে যেন কোনো সংকট না ঘটে সে জন্য সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিচ্ছে।

সবশেষে তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, ‘আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং সচেতনভাবে জ্বালানি ব্যবহার করতে হবে।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সব স্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারীদের রাষ্ট্র সরকার ও রাজনীতির মূলধারার বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে ঘরে-বাইরে সামগ্রিক উন্নয়নের সুফল সম্ভব নয়। বাংলাদেশে জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। নারীদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন

১১ ঘণ্টা আগে

তিন দিনের তেল একদিনেই শেষ

শনিবার (৭ মার্চ) সকাল থেকে বিভিন্ন এলাকার পেট্রোল পাম্প ঘুরে দেখা যায়, অনেক জায়গায় তেলের সংকট দেখা দিয়েছে। রাজধানীর আগারগাঁও তালতলা এলাকার একটি ফিলিং স্টেশনে শুক্রবার রাত থেকেই তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে। স্টক শেষ হয়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট স্টেশনের ব্যবস্থাপক।

১৩ ঘণ্টা আগে

ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা নিজ অফিস কক্ষে হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

১৫ ঘণ্টা আগে

অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি চায় সংসদকে কার্যকর ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে। তিনি আশা প্রকাশ করেন, এবারের সংসদ হবে জনগণের কাছে গ্রহণযোগ্য এবং গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র।

১৬ ঘণ্টা আগে