প্রতিবেদক, রাজনীতি ডটকম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখতে আগামী ২৪ ঘণ্টা দর্শনার্থী বা সহযাত্রীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, আগামীকাল ২৪ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যা ৬টা থেকে শুরু করে ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
আজ মঙ্গলবার (২৩ ডিসে এক জরুরি বিজ্ঞপ্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ অপারেশনাল কার্যক্রম এবং নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময়ে নির্ধারিত যাত্রী ব্যতীত অন্য কোনো সহযাত্রী বা ভিজিটর বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে পারবেন না।
যাত্রীসেবা নির্বিঘ্ন রাখতে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সম্মানিত যাত্রীসাধারণ ও সংশ্লিষ্ট সবার একান্ত সহযোগিতা কামনা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে শরীয়তপুর সদরের বাসিন্দা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে মার্চের প্রথম সপ্তাহে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
২ ঘণ্টা আগে
পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে। এসব অঞ্চলের অধিকাংশ স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগেরও অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কয়েকটি স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।
৩ ঘণ্টা আগে
নতুন নির্দেশনা অনুযায়ী, সরকারি কোনো অনুষ্ঠানের প্রচারে ব্যবহৃত ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে থ্রিডিসহ কোনো ধরনের নকশাতেই প্রধানমন্ত্রীর ছবি রাখা যাবে না।
৪ ঘণ্টা আগে
অধ্যাদেশের ওই ধারায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ কিংবা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যেকোনো জায়গায় টিজ, র্যাগিং বা নির্যাতনমূলক কাজে অংশগ্রহণ করা যাবে না।
৫ ঘণ্টা আগে