প্রতিবেদক, রাজনীতি ডটকম

সৌদি আরবের আল-খারজ অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও এক বাংলাদেশি নিহত হয়েছেন। ইরান যুদ্ধের মধ্যে দেশটিতে এ নিয়ে দুই বাংলাদেশি নিহত এবং আরও কয়েকজনের আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
সোমবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সরকারের এই প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি নিহতদের পরিচয় প্রকাশ করা করেছে।
সৌদি আরবে নিহত বাংলাদেশিরা হলেন— কিশোরগঞ্জ জেলার কটিয়াদীর বাচ্চু মিয়া এবং টাঙ্গাইল জেলার সখীপুরের মোশাররফ হোসেন।
মন্ত্রণালয় বলেছে, 'গতকাল (রোববার) সৌদি আরবের আল-খারজে আকাশপথে আক্রমণে দুই বাংলাদেশি নিহত এবং অন্য বাংলাদেশিদের আহতের ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে মর্মাহত। এই অঞ্চলে নিরপরাধ বাংলাদেশিদের অব্যাহত প্রাণক্ষয়ের ঘটনা গভীর উদ্বেগের।'
রোববার রাতে সৌদি আরবের সিভিল ডিফেন্স বিভাগ দেশটির আল-খারজ শহরের একটি আবাসিক এলাকায় প্রজেক্টাইলের (উড়ন্ত বস্তু নিক্ষেপ) আঘাতে এক বাংলাদেশি ও আরেক ভারতীয় নিহত হওয়ার তথ্য দিয়েছিল। এ ঘটনায় আহত হয়েছিলেন আরও অন্তত ১২ জন।
সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আরও একজন বাংলাদেশি নিহতের খবর এল।
মন্ত্রণালয় বলেছে, 'আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা আহতদের দেখতে গেছেন। নিহতদের লাশ দেশে ফেরানোর জন্য তারা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ করছেন।'
নিরপরাধ মানুষের ওপর আক্রমণের ঘটনায় নিন্দা জানিয়ে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'এমন আক্রমণে নিরপরাধ মানুষদের প্রাণক্ষয়ের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানাচ্ছে।'
এ ছাড়া বিজ্ঞপ্তিতে উত্তেজনা হ্রাস করা এবং আর কোনো প্রাণক্ষয় রোধ করতে জরুরি ও কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
সরকার বলছে, 'মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণের ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার এবং ক্রমপরিবর্তনশীল পরিস্থিতিতে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।'
ইরান যুদ্ধ শুরুর পর এর আগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে একজন করে বাংলাদেশি নিহত হয়েছিলেন। কুয়েতসহ আরও কয়েকটি দেশে প্রবাসী বাংলাদেশিদের আহত হওয়ার খবর এসেছিল।

বিশ্ব সুখী দিবস উপলক্ষ্যে প্রকাশিত ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট-২০২৬’-এ ১৪৭ দেশের মধ্যে ১৩৪তম অবস্থানে জায়গা পেয়েছে বাংলাদেশ। এবারও এ তালিকায় শীর্ষে স্থান পেয়েছে ফিনল্যান্ড। টানা নবমবারের মতো দেশটি তালিকার শীর্ষে স্থান পেল।
৪ ঘণ্টা আগে
ঈদের দিন ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, সিলেট ও ঢাকা বিভাগের কিছু স্থানে এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে।
৫ ঘণ্টা আগে
তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর ঘরে ঘরে আনন্দের বার্তা বয়ে আনুক। পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে সবাই যেন আনন্দঘন ও নিরাপদ পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন—এই কামনা করেন তিনি।
১৯ ঘণ্টা আগে
এদিন রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সারা দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজে যোগ দেবেন। নামাজ আদায়ের আগে খতিব ও আলেমগণ জুমাতুল বিদার তাৎপর্য তুলে ধরে খুতবা দেবেন।
১৯ ঘণ্টা আগে