গাজীপুর প্রতিনিধি

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে যানজটে নাকাল হন হাজার হাজার যাত্রী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে গাজীপুরের মোগরখাল, কোনাবাড়ী এলাকায় শ্রমিকেরা এ আন্দোলনে নামেন বলে জানিয়েছেন শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার সারওয়ার আলম।
পুলিশ সূত্রে জানা গেছে, বকেয়া বেতন আদায়ের দাবিতে মোগরখাল এলাকায় টিএনজি অ্যাপারেলস লিমিটেডের পোশাক কারখানা শ্রমিকেরা আন্দোলনে নামে। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করে অবরোধ সৃষ্টি করলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কে যানজট দেখা দেয়। এতে করে সকাল থেকে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, টিএনজি গ্রুপে ৩ হাজার ৩০০ জন শ্রমিক কাজ করেন। কারখানার শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধ করার কথা থাকলেও বেতন পরিশোধে টালবাহানা করছে মালিক পক্ষ। তাদের বেতন পরিশোধ না করায় তারা আন্দোলন করছেন।
এদিকে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় চার থেকে পাঁচটি কারখানায় বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। এ ছাড়া ওই এলাকায় শ্রমিক অসন্তোষের জেরে বেশ কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার সারওয়ার আলম বলেন, ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে তাদের সঙ্গে শিল্প পুলিশ আলোচনা করছে। এ ছাড়াও শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করার চেষ্টা চলছে।
এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, টিএনজি কারখানা শ্রমিকেরা প্রায় আধঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বুঝিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কৃষক কার্ড কর্মসূচির আওতায় সরকারি সহায়তা প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দিতে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড কর্মসূচি-সংক্রান্ত এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা
৫ ঘণ্টা আগে
দেশের বাজারে বিক্রি হওয়া পাকিস্তানের সাতটি ও চীনের একটি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে বাংলাদেশে অনুমোদিত মাত্রার তুলনায় বহু গুণ বেশি ক্ষতিকর মার্কারি (পারদ) পাওয়া গেছে। এসব পণ্য বিক্রি, বিতরণ ও মজুত না রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গ
৫ ঘণ্টা আগে
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন ও পরে শহীদ মিনার এলাকায় দুই দফায় ধাক্কাধাক্কি ও মারামারি হয়।
৬ ঘণ্টা আগে
দণ্ডপ্রাপ্তরা হলেন— রাহুল (২৩), মো. ডায়মন্ড (২০), আফসার উদ্দিন অনিম (২২), পারভেজ হক পলাশ (২৫), মিনহাজ ওরফে মিনহাজ আবেদীন (২১) এবং মিনহাজ ওরফে বাবু ওরফে মিনহাজ বাবু (২৪)।
৭ ঘণ্টা আগে