হলিউডের অস্কারজয়ী অভিনেতা রবার্ট রেডফোর্ড আর নেই

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯: ৪৪
ছবি: সংগৃহীত

অস্কারজয়ী হলিউড অভিনেতা ও পরিচালক রবার্ট রেডফোর্ড আর নেই। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ৮৯ বছর বয়সে যুক্তরাষ্ট্রের প্রোভো শহরে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রেডফোর্ডের মুখপাত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অভিনয় ও পরিচালনার মাধ্যমে হলিউডে এক অনন্য স্থান করে নিয়েছিলেন। তার পরিচালিত চলচ্চিত্র 'অর্ডিনারি পিপল' ১৯৮০ সালে সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালক হিসেবে দুটি অস্কার জয় করে। এছাড়া তিনি স্বাধীন চলচ্চিত্র উৎসব 'সানড্যান্স'-এর প্রতিষ্ঠাতা হিসেবেও সুপরিচিত।

১৯৬৩ সালে নাটক বেয়ারফট ইন দ্য পার্ক–এ অভিনয়ের মাধ্যমে রেডফোর্ড আলোচনায় আসেন, যা পরবর্তীতে ১৯৬৭ সালে চলচ্চিত্রে রূপ নেয়। সত্তর দশকে তিনি হয়ে ওঠেন হলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক। ১৯৭৩ সালে দ্য স্টিং ছবিতে অভিনয়ের জন্য পান অস্কারের সেরা অভিনেতা মনোনয়ন।

অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও তিনি খ্যাতি অর্জন করেন। ১৯৮০ সালে তার পরিচালিত ওর্ডিনারি পিপল সিনেমাটি সেরা পরিচালক হিসেবে তাকে এনে দেয় অস্কার। একইসঙ্গে ছবিটি সে বছরের সেরা চলচ্চিত্রের পুরস্কারও জেতে। পরবর্তীতে ১৯৯৪ সালে কুইজ শো পরিচালনার জন্যও তিনি অস্কার মনোনয়ন পান।

অভিনেতা হিসেবে তার স্মরণীয় কাজের মধ্যে অন্যতম আউট অব আফ্রিকা (১৯৮৫)। সাতটি বিভাগে অস্কারজয়ী এ ছবিতে রেডফোর্ডের অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়। দীর্ঘ ক্যারিয়ারের শেষে তিনি ২০১৮ সালে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গান–এর মাধ্যমে অভিনয় থেকে অবসরের ঘোষণা দেন।

শুধু অভিনেতা ও পরিচালক নয়, স্বাধীন সিনেমার অন্যতম পৃষ্ঠপোষক হিসেবেও রেডফোর্ড বিশ্বজুড়ে পরিচিত। তার উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের বৃহত্তম স্বাধীন চলচ্চিত্র উৎসব সানড্যান্স চলচ্চিত্র উৎসব। মূলধারার বাইরে থাকা গল্পগুলোকে জায়গা করে দিতে এই আয়োজনের জন্ম হয়েছিল।

রেডফোর্ডের ক্যারিয়ারজুড়ে অর্জনের তালিকাও সমৃদ্ধ। ২০০২ সালে তিনি সম্মানসূচক অস্কার লাভ করেন। এছাড়া তিনটি গোল্ডেন গ্লোব, একটি বাফটা এবং একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেছেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

২ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

৩ ঘণ্টা আগে
Advertisement