প্রতিবেদক, রাজনীতি ডটকম

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে জারি করা রুলের ওপর আজ বুধবার (৬ নভেম্বর) পুনরায় হাইকোর্টে শুনানি হবে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ ৩০ অক্টোবর প্রথম দিনের শুনানির পর এই তারিখ নির্ধারণ করেন।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে "সুশাসনের জন্য নাগরিক" (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি এই রিটটি করেছিলেন। রিটে সংশোধনী স্থগিতের আবেদন করা হয়। প্রাথমিক শুনানির পর, গত ১৯ আগস্ট হাইকোর্ট সংশ্লিষ্ট রুল জারি করেন এবং কেন সংশোধনীটি সাংবিধানিক সঙ্গতি ভঙ্গ করেছে না তা জানতে চান।
গত ২০ অক্টোবর জারি করা রুল শুনানিতে তুলতে সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চে উত্থাপন (মেনশন) করে রিট আবেদনকারী পক্ষ।
পরদিন রিটটি আদালতের কার্যতালিকায় তোলা হয়। সেদিন ৩০ অক্টোবর রুল শুনানির দিন ধার্য করেছিলেন আদালত। সেই ধারাবাহিকতায় ওই দিন শুনানির পর আজ বুধবার পরবর্তী শুনানির দিন রেখেছিলেন হাইকোর্ট।
এই রুলের সমর্থনে ইন্টারভেনার হিসেবে যুক্ত হতে বিএনপি মহাসচিব ২৮ অক্টোবর আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেন। এছাড়া, জামায়াতের সেক্রেটারি জেনারেল ও ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যানও ইন্টারভেনার হিসেবে যুক্ত হওয়ার আবেদন করেছেন।

দেশের বাজারে বিক্রি হওয়া পাকিস্তানের সাতটি ও চীনের একটি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে বাংলাদেশে অনুমোদিত মাত্রার তুলনায় বহু গুণ বেশি ক্ষতিকর মার্কারি (পারদ) পাওয়া গেছে। এসব পণ্য বিক্রি, বিতরণ ও মজুত না রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গ
৪ ঘণ্টা আগে
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন ও পরে শহীদ মিনার এলাকায় দুই দফায় ধাক্কাধাক্কি ও মারামারি হয়।
৫ ঘণ্টা আগে
দণ্ডপ্রাপ্তরা হলেন— রাহুল (২৩), মো. ডায়মন্ড (২০), আফসার উদ্দিন অনিম (২২), পারভেজ হক পলাশ (২৫), মিনহাজ ওরফে মিনহাজ আবেদীন (২১) এবং মিনহাজ ওরফে বাবু ওরফে মিনহাজ বাবু (২৪)।
৬ ঘণ্টা আগে
নোটিশে বলা হয়, গত ১ আগস্ট কক্সবাজারের হিমছড়ি দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করার সময় ছিটকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনা পর্যটকদের নিরাপত্তায় বড় ধরনের প্রশাসনিক ব্যর্থতার ইঙ্গিত দেয়। অভিযোগ করা হয়, কক্সবাজারে কোনো প্রকার মানসম্মত যন্ত্রপাতি, প্রশিক্ষিত অপারেটর বা প্রয়োজনীয় নিরাপত্তা ছ
৬ ঘণ্টা আগে