প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন তারেক রহমান। এ দিন বিএনপির নির্বাচনি ইশতেহারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের কর্মপরিকল্পনা বিভিন্ন বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করবেন তিনি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান তারেক রহমান। বুধবারও (১৮ ফেব্রুয়ারি) তিনি সচিবালয়েই অফিস করেছেন প্রধানমন্ত্রী হিসেবে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা নিয়ে সকাল সাড়ে ১১টার দিকে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ফ্যামিলি কার্ডের সঙ্গে সংশ্লিষ্ট নারী ও শিশু মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়সহ আরও কয়েকটি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এ সভায় থাকছেন।
দুপুরে আরও একটি আন্তঃমন্ত্রণালয় সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, দুপুর ২টায় অনুষ্ঠেয় এ সভার আলোচ্য বিষয় বিএনপির নির্বাচনি ইশতেহারের আরেক প্রতিশ্রুতি— পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং নদী, খাল খনন, জলাধার পুনরুদ্ধার।
সরকারের একাধিক সূত্র জানিয়েছে, বিএনপির নির্বাচনি ইশতেহারে যেসব প্রতিশ্রুতি উল্লেখ ছিল, দ্রুততম সময়ের মধ্যে সেগুলোর বাস্তবায়ন শুরুর জন্য উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিকে সচিবালয়ের একাধিক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় ও যমুনায় এখন মেরামতের বেশকিছু কাজ চলছে। এসব কাজ শেষ না হওয়া পর্যন্ত সচিবালয়েই অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী।

বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, নির্বাচন সংক্রান্ত কার্যক্রম পরিচালনার সুবিধার্থে ‘রিপ্রেজেন্টেশন অব দি পিপল অর্ডার ১৯৭২’ সংশোধন করে এর আগে ২০২৫ সালে দুটি অধ্যাদেশ জারি করা হয়েছিল।
৭ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৮০ জন হামে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুইজন। একই সময় এক হাজার ২৮২ জন সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন পাঁচজন।
৮ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৮২ জন এবং গত ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা আট হাজার ৫৩৪ জন।
৮ ঘণ্টা আগে
জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় ক্যাম্পাস ছেড়ে আত্মগোপনে চলে যান রিভা। এরপর তাকে জনসম্মুখে আর দেখা যায়নি। পরে ১৬ ডিসেম্বর রাতে তাকে আটক করা হয়।
৮ ঘণ্টা আগে