কিশোরগঞ্জ প্রতিনিধি

ঐতিহ্য ও আধুনিক নিরাপত্তার সমন্বয়ে পবিত্র ঈদুল ফিতরের ১৯৯তম জামাতকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে। দেশের ঐতিহ্যবাহী এই ঈদগাহ মাঠের জামাত এবার ‘দ্বিশতক’ স্পর্শের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে।
মাঠজুড়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, নতুন করে রং করা, কাতারের দাগ টানা এবং ওজুখানাসহ বিভিন্ন অবকাঠামোর সংস্কার কাজ, যা প্রায় শেষ পর্যায়ে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে উপমহাদেশের অন্যতম বৃহৎ এই ঈদ জামাত।
২০১৬ সালের জঙ্গি হামলার ঘটনার অভিজ্ঞতা মাথায় রেখে এবারও নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন জানিয়েছেন, ঈদগাহ মাঠ ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকাকে কঠোর নিরাপত্তা বলয়ে আনা হবে। চার স্তরের নিরাপত্তা ব্যবস্থায় দায়িত্ব পালন করবে বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা।
মাঠ জুড়ে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, মেটাল ডিটেক্টর এবং পাঁচটি আর্চওয়ে, যার মাধ্যমে মুসল্লিদের তল্লাশি করা হবে। তাদের নিরাপত্তার স্বার্থে জায়নামাজ ছাড়া অন্য কোনো ব্যাগ বা বস্তু সঙ্গে না আনার জন্য অনুরোধ জানানো হয়েছে।
দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের যাতায়াত সহজ করতে ঈদের দিন ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি বিশেষ ট্রেন চালু থাকবে। একটি ট্রেন ভৈরব থেকে সকাল ৬টায় এবং অন্যটি ময়মনসিংহ থেকে সকাল পৌনে ৬টায় কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসবে। নামাজ শেষে দুপুর ১২টায় ট্রেন দুটি পুনরায় নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে।
শোলাকিয়ার দীর্ঘকালের প্রথা অনুযায়ী, জামাত শুরুর আগে বন্দুকের ফাঁকা গুলির মাধ্যমে সময়সূচি ঘোষণা করা হবে— ১৫ মিনিট আগে তিনটি, ১০ মিনিট আগে দুটি এবং ৫ মিনিট আগে একটি গুলি ছোড়া হবে।
এবারের জামাতে ইমামতি করবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে থাকবেন মাওলানা যোবায়ের ইবনে আব্দুল হাই। পুরো আয়োজনটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, ১৮২৮ সালে ইয়েমেন থেকে আগত সুফি সৈয়দ আহমেদ নরসুন্দা নদীর তীরে এই ঈদ জামাতের সূচনা করেন। লোকমুখে প্রচলিত রয়েছে, প্রথম জামাতে সোয়া লাখ মুসল্লির উপস্থিতি থেকেই ‘শোলাকিয়া’ নামের উৎপত্তি।
প্রায় ৭ একর আয়তনের এই ঈদগাহ মাঠে ২৬৫টি কাতারে প্রায় ১ লাখ ৩২ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। আর আশপাশের সড়কসহ মোট প্রায় ৩ লাখ ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটে প্রতি বছর।
জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা জানিয়েছেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈদ জামাত সম্পন্ন করতে জেলা প্রশাসন ও ঈদগাহ কমিটি সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

ছাত্রজীবন থেকেই রাজনীতি সচেতন ছিলেন শেখ মুজিব, যুক্ত হন ব্রিটিশবিরোধী আন্দোলনে। পরে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশিমের সান্নিধ্যে ছাত্র রাজনীতিতে অবদান রাখেন। ১৯৪০ সালে সর্বভারতীয় মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দেওয়ার মাধ্যমে শুরু হয় তার রাজনৈতিক জীবন।
১৮ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০০৬ সালে নিয়োগের জন্য বাছাই করা ১২৩ জন পুলিশ সার্জেন্ট ও ২০৭ জন এসআইয়ের (নিরস্ত্র) নিয়োগ সে সময় ‘দলীয় বিবেচনায়’ বাতিল করা হয়েছিল। বর্তমানে সেই বাতিলের আদেশ প্রত্যাহার করে নির্ধারিত শর্তসাপেক্ষে তাদের সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশের ১৫ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ৬ জন সহকারী পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।
২১ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, আমরা কলকাতার সঙ্গে যোগাযোগে আছি, আমরা ভারতের সঙ্গে যোগাযোগে আছি। আমাদের সরকার সব রকম চেষ্টা চালাচ্ছে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কনস্যুলার অ্যাক্সেস পেতে এবং তাদের ফেরত আনতে। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ আছে, তারা তাদের কাজ করছে।
২১ ঘণ্টা আগে