প্রতিবেদক, রাজনীতি ডটকম

চট্টগ্রামের চন্দনাইশে একটি সিলিন্ডারের গোডাউনে সিলিন্ডার লোড-আনলোডের সময় বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। দগ্ধ আরও আটজন ভর্তি রয়েছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নে চন্দনাইশ-সাতকানিয়া উপজেলার সীমানায় অবস্থিত একটি গ্যাস সিলিন্ডারের গোডাউনে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গোডাউন মালিক মাহবুবুর রহমানসহ ১০ জন দগ্ধ হন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, শনিবার রাত পৌনে ১০টার দিকে ইউসুফ (৩২) মারা যান। তার শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল। অন্যদিকে রোববার সকাল সাড়ে ৭টার দিকে মৃত্যু হয়েছে ইদ্রিসের (২৭)। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল।
ডা. শাওন জানান, ইউসুফ ও ইদ্রিস দুজনেরই শ্বাসনালী পুড়ে গিয়েছিল। তারা দুজনেই বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
বুধবার সকালে বিস্ফোরণের পর দগ্ধ ১০ জনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চারজনকে পাঠানো হয় ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। তাদের দুজন মারা গেলেন। বাকি দুজনের মধ্যে মাহবুবুর রহমান (৪৫) নামে একজনের শরীরের ৫০ শতাংশ ও রিয়াজ (২০) নামে আরেকজনের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে।
দগ্ধ বাকি ছয়জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের অবস্থাও ছিল আশঙ্কাজনক। পরে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে তাদেরও ঢাকায় এনে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
এই ছয়জনের মধ্যে আকিবের (১২) শরীরের ৩৩ শতাংশ, সৌরভের (২৫) শরীরের ১৬ শতাংশ, কফিল উদ্দিনের (২৫) শরীরের ৪৫ শতাংশ, হারুনের (২০) শরীরের ৫০ শতাংশ, সালেহর (৩৩) শরীরের ৩৫ শতাংশ ও লিটনের (৩০) শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
১ দিন আগে
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
২ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
২ দিন আগে
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
২ দিন আগে