চিকিৎসা ঘাটতি এখনও দারিদ্র্যের অন্যতম কারণ: ডা. জুবাইদা রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৪: ০৮
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত

শহরের বাইরে রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম। আর চিকিৎসা ঘাটতি এখনও দেশের মানুষের দারিদ্র্যের অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রাজধানীর ইস্কাটনে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে শিক্ষা ক্ষেত্রে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, ‘আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশের জনসংখ্যার অনুপাতে চিকিৎসকের সংখ্যা এখনও অনেক কম। বিশেষ করে শহরের বাইরে চিকিৎসক সংকট আরও প্রকট।’

একই অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে বড় শিক্ষাবাজেট করেছে সরকার। জনগণের অর্থ যেন অপচয় না হয়, তা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, অবহেলা ও ব্যবস্থাপনার দুর্বলতার কারণেই সরকারি হাসপাতালগুলো অনেক ক্ষেত্রে বেসরকারি হাসপাতালের তুলনায় পিছিয়ে পড়েছে। হলি ফ্যামিলি হাসপাতালের গত দেড় দশকের অনিয়ম ও ব্যবস্থাপনার দুর্বলতা দূর করার দায়িত্ব সরকারের বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল হক বলেন, ‘দেশের স্বাস্থ্য খাতে বাজেট দ্বিগুণ করার পেছনে ডা. জুবাইদা রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাবিতে পরীক্ষায় এআই ব্যবহারসহ অসদুপায়, শাস্তি ৬৪ শিক্ষার্থীর

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি

১ দিন আগে

মালিবাগ-মহাখালী-যাত্রাবাড়ী ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

২ দিন আগে

শ্রেণিকক্ষের জনমিতিক পরিবর্তনের জন্য প্রস্তুত দক্ষিণ এশিয়ার শিক্ষাব্যবস্থা?

বিশ্বব্যাংকের মতে, দক্ষিণ এশিয়ার জনমিতিক পরিবর্তন নীতিগত পদক্ষেপ নেওয়ার জন্য একটি সুযোগ তৈরি করেছে। সরকারগুলো যদি এখনই স্কুলব্যবস্থার পরিকল্পনা করে এবং এই পরিবর্তন থেকে পাওয়া সুবিধা আবার শিক্ষায় বিনিয়োগ করে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াকে প্রতিটি শিশুর জন্য আরও উন্নতমানের শিক্ষা নিশ্চিত করার স

২ দিন আগে

সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক

নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।

২ দিন আগে
Advertisement