বিক্রমপুর-নেভি মুসলিম-রসের হাড়ির মিষ্টি তৈরি বেনামি প্রতিষ্ঠানে-নোংরা পরিবেশে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
এমন অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় ঢাকার নামিদামি কয়েকটি ব্র‍্যান্ডের মিষ্টি। ছবি: বিএসটিআই
এমন অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় ঢাকার নামিদামি কয়েকটি ব্র‍্যান্ডের মিষ্টি। ছবি: বিএসটিআই

রাজধানীর বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, নেভি মুসলিম সুইটস ও রসের হাড়িসহ নামি-দামি বিভিন্ন ব্র‍্যান্ডের মিষ্টি তৈরি হয় এক নামবিহীন প্রতিষ্ঠানে, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে। অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানিয়েছে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মিরপুর ইস্টার্ন হাউজিং ই-১ এলাকার ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের মান সনদ লাইসেন্স না নিয়েই বিভিন্ন ধরনের মিষ্টি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করে প্রতারণা করছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সুইট মিট, রসগোল্লা, সন্দেশসহ বিভিন্ন ধরনের মিষ্টি উৎপাদনের চিত্র পাওয়া যায়। এ সময় প্রতিষ্ঠানটিতে কর্মরতরা জানান, সেখানে উৎপাদিত মিষ্টি বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, নেভি মুসলিম সুইটস, রসের হাড়ি ও কালশী মোড় এলাকার বিভিন্ন মিষ্টির দোকানে সরবরাহ করা হয়।

বেনামি এই প্রতিষ্ঠানেই তৈরি হয় নামিদামি বিভিন্ন ব্র‍্যান্ডের মিষ্টি। ছবি: বিএসটিআই
বেনামি এই প্রতিষ্ঠানেই তৈরি হয় নামিদামি বিভিন্ন ব্র‍্যান্ডের মিষ্টি। ছবি: বিএসটিআই

বিএসটিআই বলছে, নামিদামি ব্র্যান্ডের দোকান থেকে মিষ্টি কিনলেও সেগুলোর একটি অংশ কোথায়, কী পরিবেশে এবং কীভাবে উৎপাদিত হচ্ছে, সে বিষয়ে ভোক্তারা অনেক সময় অবগত থাকেন না। ফলে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত খাদ্যপণ্য সরবরাহের এ ধরনের চিত্র জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে ও এপিবিএন-১১-এর সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩১ ধারা অনুযায়ী সতর্কতামূলকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।

একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিষ্ঠানের মানোন্নয়ন, বিএসটিআইয়ের মান সনদ ও পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ করে কেবল অনুমোদিত পণ্য বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) নুর জাহান ও পরীক্ষক (মেট্রোলজি) শিখন সাহা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
বিক্রমপুর-নেভি মুসলিম-রসের হাড়ির মিষ্টি তৈরি বেনামি প্রতিষ্ঠানে-নোংরা পরিবেশে