ডেস্কে বসেই কাজ করতে হলে হার্টের যত্ন নেবেন যেভাবে

ডেস্ক, রাজনীতি ডটকম

যদি আপনার কাজের জন্য দিনের বেশিরভাগ সময় ডেস্কে বসে থাকতে হয়, তবে আপনার হার্টের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া জরুরি। কারণ দীর্ঘ সময় বসে থাকলে রক্ত সঞ্চালন কমে যেতে পারে, রক্তচাপ বাড়তে পারে এবং হৃদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে, কিছু স্বাস্থ্যকর অভ্যাস হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে। চলুন সেগুলো জেনে নেওয়া যাক-

১. গ্রিন টি ও ব্ল্যাক টি

গ্রিন টি ও ব্ল্যাক টি ফ্ল্যাভানলের ভালো উৎস। এই চা রক্তনালী শিথিল করতে এবং রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, যা হার্টের ওপর চাপ কমায়। নিয়মিত চা পানকারীদের রক্তনালীর স্বাস্থ্য ভালো থাকে এবং রক্তচাপ কম থাকে।

২. কোকো ও ডার্ক চকলেট

কোকোতে শক্তিশালী ফ্ল্যাভানল থাকে, যা শরীরকে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করতে সাহায্য করে। এটি রক্তনালী প্রসারিত করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে। ৭০% কোকোযুক্ত ডার্ক চকলেট খেলে মিষ্টির প্রতি ইচ্ছা মেটানোর পাশাপাশি হৃদরোগের জন্য উপকারী হতে পারে।

৩. আপেল

আপেলে কোয়ারসেটিন এবং ক্যাটেচিন নামক ফ্ল্যাভানল থাকে, যা প্রদাহ কমাতে এবং ধমনীর স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। নিয়মিত আপেল খেলে কোলেস্টেরলের মাত্রাও কমাতে সহায়ক হতে পারে।

৪. বেরি

বেরি, যেমন ব্লুবেরি, স্ট্রবেরি এবং ব্ল্যাকবেরি, শুধু স্বাদে নয়, হৃদরোগের প্রতিরোধে সহায়ক ফ্ল্যাভানল সমৃদ্ধ। এগুলো রক্তনালীকে ক্ষতি থেকে রক্ষা করতে এবং রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে, যা ডেস্কে বসে কাজ করা মানুষের জন্য উপকারী খাবার।

৫. আঙুর

আঙুর, বিশেষ করে কালো জাত, ফ্ল্যাভানল সমৃদ্ধ। এটি নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়ায় এবং ধমনীর নমনীয়তা উন্নত করে। তাই দীর্ঘ সময় বসে থাকার অভ্যাস থাকলে লাল বা কালো আঙুর খাওয়ার চেষ্টা করুন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

২ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে