চাকরিচ্যুতদের পুনর্বহাল ও এসেনশিয়াল ড্রাগসের এমডির পদত্যাগ দাবি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১৫: ২৬

সরকারি মালিকানাধীন ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) চাকরিচ্যুত প্রায় সাতশ শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার পুনর্বহাল এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস সামাদ মৃধার পদত্যাগ ও গ্রেফতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ইডিসিএল’র চাকরিচ্যুত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা এ মানববন্ধন করেন।

এসময় বক্তারা বলেন, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড শতভাগ সরকারি মালিকানাধীন ঔষধ উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। কিন্তু বর্তমান যোগদানের পর থেকেই কোম্পানিতে নানাবিধ অনিয়ম, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য করছেন।

মানববন্ধনে তারা প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

চাকরিচ্যুত কর্মকর্তারা অভিযোগ করেন, ২০২৫ সালের ১ জানুয়ারি কোম্পানিতে যোগদানের পর নিয়োগ ও স্থায়ীকরণে ব্যাপক অর্থ লেনদেনের মাধ্যমে নিয়োগ বাণিজ্য চালু করেন। ছাঁটাই হওয়া অ্যাডহক ও ক্যাজুয়াল কর্মীদের পুনরায় নিয়োগ দিতে প্রতি জনের কাছ থেকে ৫-১০ লাখ টাকা করে ঘুষ নেওয়া হয়েছে।

স্থায়ীকরণের ক্ষেত্রে বোর্ডের অনুমোদন ছাড়াই ৭৫-৮০ জনকে স্থায়ী করা হয়েছে এবং প্রত্যেকের কাছ থেকে ৩-৫ লাখ টাকা করে ঘুষ আদায় করা হয়।

পদোন্নতিতে বোর্ডের অনুমোদন ছাড়াই ৫০ জনের বেশি কর্মকর্তা পদোন্নতি পান এবং অনেকের কাছ থেকে ২-৩ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে।

কোম্পানির নিজস্ব কারখানায় উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে টোল প্রক্রিয়ায় ওষুধ উৎপাদন করিয়ে শত শত কোটি টাকার অনিয়ম করা হচ্ছে।

মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, ব্যবস্থাপনা পরিচালক ও তার ঘনিষ্ঠ কর্মকর্তারা বিভিন্ন সরকারি পর্যায়ের কর্মকর্তাদের ঘুষ দিয়ে ম্যানেজ করছেন। ফলে তার বিরুদ্ধে এতসব দুর্নীতি, অনিয়ম ও ধর্ষণ মামলা থাকা সত্ত্বেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

চাকরিচ্যুত কর্মীরা আরও বলেন, এমডির বিরুদ্ধে বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশনে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলেও সচিবালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে। এমনকি গঠিত তদন্ত কমিটিও কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তাদের।

মানববন্ধনে বক্তব্য রাখেন চাকরিচ্যুত কর্মী রানা, কাউসার মিয়া, জামিল, কাউসার আহমেদ, সজীব, মাসুদ প্রমুখ।

বক্তারা এমডি আব্দুস সামাদ মৃধার দুর্নীতি, অনৈতিক কর্মকাণ্ড ও নিয়োগ বাণিজ্যের পূর্ণাঙ্গ তদন্ত করে তাকে দ্রুত গ্রেফতার ও অপসারণের দাবি জানান।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

২ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে