বাসস

বিশ্ব মা দিবস উপলক্ষে ১১ জন গর্ভধারিণী মাকে ‘স্বপ্নজয়ী মা’ সম্মাননা প্রদান করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর।
আজ সোমবার রাজধানীর ইস্কাটন গার্ডেনে মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মেলন কক্ষে ১১ জন মায়ের হাতে এই বিশেষ সম্মাননা তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সিমিন হোসেন রিমি।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, মা শুধু একটি শব্দ নয়, মা হলো একটি আবেগের নাম, মা হলো আমাদের শেষ আশ্রয়স্থল। সন্তানের উন্নয়নের জন্য একজন মা নির্দ্বিধায় সবকিছু উজাড় করে দিতে পারেন।
সিমিন হোসেন রিমি বলেন, সমাজ ও সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত কোনো প্রকার বিনিময় ছাড়া যিনি স্নেহ, মায়া-মমতা দিয়ে আমাদের বড় করে তোলেন তিনি হলেন মা। সন্তানকে প্রতিষ্ঠিত করার পেছনে মায়ের সারা জীবনের সকল ত্যাগ ও শ্রমের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা অনুধাবন করাই মূলত মা দিবস উদযাপনের মূলমন্ত্র।

উদ্বোধনকালে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
২০ ঘণ্টা আগে
হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও শেষ হয়েছে। এতে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়ায়। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়।
২১ ঘণ্টা আগে
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
১ দিন আগে
অনুষ্ঠানে 'আলী আলী মওলা আলী', 'পর্দা হ্যায় পর্দা', 'আমার দেহ মন বলে নবী নবী', 'ইশ্কে নবী দিল মে পয়দা করো', 'দমাদম মাস্ত কালান্দর' ও 'খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা'-সহ জনপ্রিয় বেশ কিছু উর্দু, হিন্দি ও বাংলা কাওয়ালী পরিবেশন করা হয়।
১ দিন আগে