৭ দিনে বঙ্গবন্ধু সেতুতে টোল কমেছে ৬ কোটি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোটা আন্দোলন ও কারফিউর কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতুতে গত এক সপ্তাহে ছয় থেকে সাড়ে ছয় কোটি টাকা কম টোল আদায় হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে সেতু কর্তৃপক্ষ।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ‘সাধারণত প্রতিদিন গড়ে এক কোটি ৯০ লাখ টাকার মতো টোল আদায় হয়ে থাকে। তবে কোটা আন্দোলনের সময় সহিংসতার কারণে মহাসড়কে যান চলাচল কমে যায়।

এতে গত ১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত টোল আদায় কমে যায়। এক সপ্তাহে আনুমানিক ছয় থেকে সাড়ে ছয় কোটি টাকার টোল আদায় কম হয়েছে।’

আহসানুল কবীর পাভেল আরো বলেন, ‘কারফিউ শিথিল হওয়ায় গত ২৫ জুলাই থেকে যানবাহন পারাপার স্বাভাবিক হয়। বর্তমানে নির্বিঘ্নে যানবাহন পারাপার হচ্ছে।’

উল্লেখ্য, গত ১৮ জুলাই বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বরে কোটা আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সেদিন থেকেই সেতুর ওপর দিয়ে যানবাহন পারাপারের সংখ্যা কমে যায়। কার্যত সেদিন থেকেই ময়মনসিংহ, ঢাকা, উত্তরবঙ্গসহ কমপক্ষে ২২টি জেলার একমাত্র প্রবেশদ্বার টাঙ্গাইলের যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে যানবাহন পারাপারের সংখ্যা কমে যায়। এর ফলে সেতু পূর্ব ও পশ্চিম প্রান্ত দিয়ে টোল আদায় এমন লোকসানের মুখে পড়ে সেতু কর্তৃপক্ষ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংসদের তৃতীয় অধিবেশন ২৭ আগস্ট

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

৯ ঘণ্টা আগে

১২ আগস্ট সূর্যগ্রহণ— কোথাও দেখা যাবে পূর্ণগ্রাস, কোথাও আংশিক

বিশ্বের কিছু অংশে আগামীকাল বুধবার (১২ আগস্ট) সূর্যগ্রহণ দেখা যাবে। কোথাও এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসেবে দেখা যাবে। পূর্ণগ্রাসের এই অবস্থা আড়াই মিনিটেরও কম সময় স্থায়ী হবে। আবার কোনো কোনো অঞ্চলে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ।

৯ ঘণ্টা আগে

‘পুরো সক্ষমতায় ফেরাতে’ ফের বন্ধ হবে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল

দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় টার্মিনালটির কার্যক্রম আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘এর একটি অংশ এখন চালু রয়েছে। তবে অন্য অংশটি এখনও পুরোপুরি সচল হয়নি। দ্বিতীয় অংশটি সচল করতে গেলে বর্তমানে চলমান অংশটিও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।’

১০ ঘণ্টা আগে

শেয়ার কেলেঙ্কারি: সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ অক্টোবর

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে গেছে। আগামী ২৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।

১০ ঘণ্টা আগে