‘আর্থিক খাতের লুটপাটের চিত্র দেখে প্রধান উপদেষ্টা অবাক’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বের কমিশনের দেওয়া শ্বেতপত্রে বাংলাদেশের আর্থিক খাতের লুটপাটের চিত্র দেখে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অবাক হয়েছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

তিনি বলেন, ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বের কমিশনের দেওয়া শ্বেতপত্রে লুটপাটের চিত্র দেখে প্রধান উপদেষ্টা অবাক হয়েছেন। যে লুটপাট হয়েছে তা শরীর ঠান্ডা হয়ে যাওয়ার মত।

প্রেস সচিব বলেন, উন্নয়নের বয়ানের পোস্টমর্টেম করা হয়েছে অর্থনৈতিক শ্বেতপত্র। যে চিত্র বেরিয়ে এসেছে তা ভয়াবহ। চোখের সামনে একটা বিশাল লুটপাট হয়েছে। অধ্যাপক ইউনূস সব শুনে বলেছেন, আমরা আতঙ্কিত। এই লুটপাটের চিত্র পাঠ্যবইয়ে আসা উচিত।

হাজার কোটি টাকা ছাপা হয়েছে তা চৌবাচ্চার পানির মত। মূল্যস্ফীতিতে এর সামান্যতম প্রভাবও পড়বে না।

তিনি বলেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী নিজের নির্বাচনী এলাকায় যাওয়ার জন্য কর্ণফুলী নদীতে টানেল করেছেন। এটা এখন কেউ ব্যবহার করছে না। এভাবে রাষ্ট্রের টাকার অপচয় করেছেন তারা। টাকাটা কিভাবে বাইরে চলে গেছে তার একটা স্পষ্ট চিত্র থাকবে শ্বেতপত্রে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১২ কেজি সিলিন্ডারে ৭০ টাকা বাড়ল এলপিজির দাম

রোববার (২ আগস্ট) বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

১৫ ঘণ্টা আগে

পুলিশকে সতর্কবার্তা দেওয়ার নেপথ্যে নির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই: ডিবি প্রধান

রোববার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশের ওপর হামলার বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে সদস্যদের আরও সতর্ক থাকতে স্মরণ করিয়ে দিতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

১৭ ঘণ্টা আগে

সীমান্ত বাণিজ্য ফের চালু করতে আগ্রহী মিয়ানমার

রোববার (২ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে দেশটির রাষ্ট্রদূত কিয়াও সো ময়ে এ আগ্রহের কথা জানান।

১৭ ঘণ্টা আগে

শিক্ষকদের বিরুদ্ধে ঢালাও ব্যবস্থা নয়, ন্যায়সংগত প্রক্রিয়ার দাবি শিক্ষক নেটওয়ার্কের

রোববার (২ আগস্ট) এক বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্ক জানায়, জুলাই অভ্যুত্থানবিরোধিতার অভিযোগ তুলে একদল শিক্ষক ২৩১ জনের তালিকা উপাচার্যের কাছে জমা দিয়েছেন

১৭ ঘণ্টা আগে